চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেভাবে উদযাপিত হলো পুতিনের জন্মদিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২১ পূর্বাহ্ণ ০৮, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

সোভিয়েত রাশিয়ার ভাঙনের পর আবারও জেগে উঠছে রুশ ভল্লুক। মধ্যপ্রাচ্যে একচেটিয়া মার্কিন আধিপত্য সেই ভল্লুকের রণহুংকারে এখন দিশেহারা। পরাশক্তি রাশিয়ার জন্য এ এক শুভক্ষণ। আর নব উত্থানের এই উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৬৩ তম জন্মদিন।

রাশিয়ার কাণ্ডারির জন্মদিনটি পালিত হয়েছে নানা আয়োজনে। একদিকে কাস্পিয়ান সাগরের যুদ্ধজাহাজ থেকে ক্রুজ মিসাইল পাঠিয়ে আইএস স্থাপনা গুড়িয়ে দেয়া অন্যদিকে ক্রেমলিন জুড়ে প্রিয় প্রেসিডেন্টের জন্মদিনের আমেজ। তবে বৈচিত্রময় ব্যক্তিত্বের পুতিন নিজের জন্মদিন পালন করলেন বরাবরের মতোই ব্যতিক্রমী উপায়ে।

হাতে তালি আর কেক কাটার সনাতনী কায়দা ফেলে রাশিয়ার বাঘা বাঘা সব আইস-হকি তারকাদের সঙ্গে তিনিও দেশের ঐতিহ্যবাহী সাদা-লাল-নীলের ১১ নম্বর জার্সিতে নেমে গেলেন হকির মাঠে। জাতীয় হকি লিগের খেলোয়ারদের অবাক করে দিয়ে প্রেসিডেন্ট পুতিন দেখালেন রাজনীতির মাঠ ছাড়াও হকির মাঠেও তিনি সমান পটু।

ম্যাচ জিতে পুতিন বলেন, যারা জয়ের লক্ষ্যে খেলে, জয় তাদের কাছে ধরা দেয়’।

তাঁর দেয়া সাত গোলেই জয়োল্লাসে ফেটে পরে পুরো স্টেডিয়াম। কৃষ্ণ সাগরের সোচি’র ব্ল্যাক সি রিসোর্টে এই ম্যাচের আগে গত মে মাসে আরেকবার পুতিনকে দেখা গিয়েছিলো হকি জার্সিতে।

জন্মদিনে ভক্তদের চোখে পুতিন

Reneta

মার্কিন অবরোধেও শক্ত হয়ে দাড়ানো রাশিয়ার কারিগর ভ্লাদিমির পুতিনের জন্ম রাশিয়ার লেনিনগ্রাদে,১৯৫২ সালে। সোভিয়েত রাশিয়ার গোয়েন্দা সংস্থা কেজিবি’র এজেন্ট থেকে এখন তিনি রাশিয়ার প্রেসিডেন্ট। নিন্দুক পশ্চিমা গণমাধ্যমেও ব্যতিক্রমী এই প্রেসিডেন্টকে বিভিন্ন সময় দেখা গেছে ডলফিনের সঙ্গে সাঁতার কাটতে, ঘোড় সওয়ারি করতে, মাছ ধরতে, শিকার করতে, ভালুকের পিঠে চড়তে।

মার্কিন আধিপত্যের বিরুদ্ধে তার ভূমিকার জন্য ভক্তদের মাঝে তিনি কখনো হয়ে উঠেছেন বুদ্ধ, মহাত্মা গান্ধী, কখনো শে গেভারা (চে গুয়েভারা), কখনো মার্কিন সুপার হিরো ব্যাটম্যান আবার কখনো তুখোড় গোয়েন্দা শার্লক হোমস।

‘পুতিন ইউনিভার্স’ নামের এক প্রদর্শনীতে বুদ্ধ থেকে ব্যাটম্যান-হাল্ক রূপে তুলে ধরা হয় শক্তিমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে।

চেচনিয়ায় পুতিনের জন্মদিনে তার সম্মানে এক ফুটবল ম্যাচে মুখোমুখি হয়েছিলেন রাশিয়া ও ইতালীর ফুটবলাররা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইএসপুতিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ঝড়ের আগের নীরবতা, ইরান ইস্যুতে ট্রাম্পের হুঁশিয়ারি

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিল তাইওয়ান

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সদস্য আটক

মে ১৭, ২০২৬

চেলসি দিয়ে ফিরছেন জাভি আলোনসো

মে ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

তরুণদের জন্য ‘কুরবানী রান’ গেমিং টুর্নামেন্ট চালু করল আকিজ আইবস

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT