চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেদিন মহানগর সম্মেলন সেদিনই কমিটি ঘোষণা: কাদের

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৪ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৯
- সেমি লিড, রাজনীতি
A A

অতীতে ঢাকা মহানগর আওয়ামী লীগের সম্মেলনের কয়েকদিন বাদে সভাপতি-সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করার প্রচলন থাকলেও এবার যেদিন সম্মেলনে (৩০নভেম্বর) সেদিনই কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের৷

শুক্রবার বিকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের যৌথসভায় তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: এবার যেদিন সম্মেলন সেদিনই নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হবে৷ এরপর আপনাদের ১৫দিন সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে হবে। তবে সতর্ক থাকবেন যেন কোন বিতর্কিত লোক কমিটিতে চলে না আসে।

তিনি আরও বলেন: দল ভারি করার জন্য কোন বিতর্কিত লোককে দলে আনার চেষ্টা করে সফল হবেন না। পকেট কমিটি করার কোন সুযোগ নেই। কারণ নেত্রীর কাছে সকলের গোয়েন্দা রিপোর্ট রয়েছে। বিতর্কিত কারও নাম দিলেও কাজ হবে না৷

এসময় তিনি বিএনপির সমালোচনা করে বলেন: বিএনপি আজ বলছে আমাদের কোন কিছুতে নিয়ন্ত্রণ নেই! আমি বলবো তাদের নিজেদের দলের ওপর নিয়ন্ত্রণ নেই৷ সব কিছুর ওপর আমাদের নিয়ন্ত্রণ আছে৷ তবে মির্জা ফখরুল ইসলাম সাহেব, এটা সত্যি আপনাদের অপপ্রচারের মিথ্যাচারের ওপর আমাদের নিয়ন্ত্রণ নেই। এটাও নিয়ন্ত্রণ করা যায় কিন্তু যখন করতে যাবো বলবেন গণতন্ত্র নেই।

এসময় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন: বিএনপির নিজেদের মধ্যেই গণতন্ত্র নেই, তারা এখন দেশ ও সরকারের মধ্যে গণতন্ত্র খোঁজে। আজ বিএনপি থেকে বলা হচ্ছে তাদের নেতৃত্ব ব্যর্থ। তারা কখনও পেঁয়াজের ওপর কখনও চালের ওপর ভর করে। আন্দোলনের ইস্যু খোঁজে।

Reneta

তিনি আরও বলেন: বিএনপির আন্দোলনের ইস্যু মাঠে মারা গেছে৷ নেতিবাচক রাজনীতি তাদের জনবিচ্ছিন্ন করেছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক এ নেতা৷

বর্ধিত সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতুল্লাহ এমপি এবং সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ষাটগম্বুজ মসজিদ প্রাঙ্গণে ডা. শফিকুর রহমান এমপি

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে সরকার দেরি করছে কেন? জামায়াত আমিরের প্রশ্ন

আগস্ট ৭, ২০২৬

জেনে নিন রাষ্ট্রপতি নির্বাচনের আদ্যোপান্ত

আগস্ট ৭, ২০২৬

হাসানের ৪ উইকেট, দ্বিতীয় ইনিংসে কোন পথে হাঁটছে বাংলাদেশ?

আগস্ট ৭, ২০২৬

আসর মাতিয়ে আর বাড়ি ফেরা হলো না পেহেলী ভৈরবীর

আগস্ট ৭, ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে যুবকের মৃত্যু

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT