চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানে অপ্রতিরোধ্য শ্রীলঙ্কা, নেই বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৩ অপরাহ্ণ ০৬, জুলাই ২০১৭
স্পোর্টস
A A
ডিকেভেল্লা ও গুনাথিলাকা

ডিকেভেল্লা ও গুনাথিলাকা

জিম্বাবুয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল শ্রীলঙ্কা। নিরোশান ডিকেভেল্লা ও ধানুষ্কা গুনাথিলাকার ২২৯ রানের উদ্বোধনী জুটিতে সফরকারীদের ছুঁড়ে দেয়া তিনশ পেরোনো লক্ষ্য সহজেই টপকে যায় অ্যাঞ্জেলো ম্যাথুজের দল।

দুইশ পেরোনো জুটির পথে সেঞ্চুরি পেয়েছেন ডিকেভেল্লা ও গুনাথিলাকা। দুই উদ্বোধনীর একই ইনিংসে সেঞ্চুরির ৩৫তম নজির এটি, শ্রীলঙ্কার হয়ে অষ্টমবার। যে কীর্তিতে নাম নেই বাংলাদেশের।

বৃহস্পতিবার হাম্বানটোটায় শুরুতে ব্যাট করে হ্যামিল্টন মাসাকাদজার ১১১ রানে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৩১০ রান তোলে জিম্বাবুয়ে। এছাড়া টেরিসাই মুসাকান্দা ৪৮ ও শেন উইলিয়ামস ৪৩ রানের অবদান রাখেন।

জবাব দিতে নেমে নিরোশান ডিকেভেল্লা ও ধানুষ্কা গুনাথিলাকা শুরু থেকেই চালিয়ে খেলেন। সেঞ্চুরি তুলে ৩৭ ওভার পর্যন্ত অবিচ্ছিন্ন ছিলেন দুজনে। দুজনেরই এটি ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি।

ডিকেভেল্লা ফিরেছেন আগে। ১৪ চারে ১১৬ বলে ১০২ রানের ইনিংস সাজিয়ে। গুনাথিলাকা থেমেছেন ১১৬ রানে। ম্যাচসেরা ইনিংসটি এক ছয় ও ১৫ চারে ১১১ বলে সাজানো।

পরে কুশল মেন্ডিস অপরাজিত ২৪ ও উপুল থারাঙ্গা অপরাজিত ৪৪ রানে জয়ে নোঙর ফেলেই মাঠ ছাড়েন। মি. এক্সট্রা খাত থেকে এসেছে ২২ রান।

ডিকেভেল্লা ও গুনাথিলাকার জুটিটি ওয়ানডে ক্রিকেটের উদ্বোধনীতে ১৬তম সর্বোচ্চ জুটি। এই উইকেটে জুটির বিশ্বরেকর্ডটিও লঙ্কানদের দখলে। থারাঙ্গা ও জয়সুরিয়ার করা ২৮৬, ইংল্যান্ডের বিপক্ষে ২০০৬ সালে লিডসে এসেছিল। তবে শ্রীলঙ্কার হয়ে উদ্বোধনীতে এটি পঞ্চম সর্বোচ্চ রানের জুটি এবং দশমবারের মত দুইশ পেরোনো উদ্বোধনী জুটি।

দুই লঙ্কানের দুর্দান্ত সেঞ্চুরি দুটি অন্য একটি জায়গায় অনন্য হয়ে থাকবে। একই ইনিংসে দুই উদ্বোধনীর সেঞ্চুরির দেখা পাওয়ার ৩৫তম নজির এটি। যার ৮টিই শ্রীলঙ্কার। সর্বশেষটি এল হাম্বানটোটায়।

উদ্বোধনী জুটির জোড়া সেঞ্চুরির নজিরে শ্রীলঙ্কাই সবার ওপরে। ৬ বার করে এই কীর্তি ছোঁয়ার রেকর্ড আছে এশিয়ার অন্য দুই পরাশক্তি ভারত ও পাকিস্তানের। তিনে থাকা সাউথ আফ্রিকা পাঁচবার ও চারে থাকা অস্ট্রেলিয়ার চারবার করে এই কীর্তি আছে। তবে একবারও নেই বাংলাদেশের। কোন ওয়ানডেতে বাংলাদেশের দুই উদ্বোধনীরই সেঞ্চুরি ছোঁয়ার কোন কীর্তিই যে নেই। স্কটল্যান্ড ও কেনিয়ারও সেখানে একবার করে এই কীর্তি ছোঁয়ায় নাম আছে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্লকেড: একটি ভালবাসার গল্প

পরবর্তী

রামপাল নিয়ে আপত্তি তুলে নিল ইউনেস্কো

পরবর্তী
রামপাল বিদ্যুৎ প্রকল্প

রামপাল নিয়ে আপত্তি তুলে নিল ইউনেস্কো

গাজীপুর-বয়লার বিস্ফোরণ

১৩ মৃত্যুর জরিমানা ২০ হাজার টাকা, সারাদেশের বয়লার পরিদর্শনে ৭ পরিদর্শক

সর্বশেষ

বেড়েছে সবধরনের সবজির দাম, ছোট হচ্ছে বাজারের ফর্দ

আগস্ট ২৮, ২০২৬

বাউফলে সাংবাদিক ডিবি পরিচয়ে চাঁদাবাজি, মামলা হলেও গ্রেপ্তার নেই

আগস্ট ২৮, ২০২৬

প্রেমের নাটক-সিনেমা বন্ধের লিগ্যাল নোটিশের প্রতিবাদে সাত সংগঠন

আগস্ট ২৮, ২০২৬

অ্যানথ্রোপিকের ওপর পেন্টাগনের নিষেধাজ্ঞা বেআইনি: আদালত

আগস্ট ২৮, ২০২৬

ইউটিউবে কাজী মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে কাঁদছেন দর্শক

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT