চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেখানেই অনিয়ম, সেখানেই বন্ধ হবে উপজেলা নির্বাচন: সিইসি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ, রাজনীতি
A A
ফাইল ছবি

ফাইল ছবি

উপজেলা নির্বাচনে অনিয়মের সঙ্গে কোনো আপোস নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তিনি বলেছেন, যেখানেই অনিয়ম দেখা যাবে, সেখানেই বন্ধ হবে উপজেলা নির্বাচন।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বুধবার সকালে নির্বাচন কমিশন ভবনে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

সিইসি পোলিং এজেন্ট না দিয়ে অহেতুক প্রার্থীদের নির্বাচন বিতর্কিত না করার নির্দেশ দিয়েছেন।

একই সঙ্গে ভোটারদের জন্য ভোটদানের উপযুক্ত পরিবেশ তৈরি করতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সিইসি বলেন, ভোটাররা যেন নির্ভয়ে কেন্দ্রে যেতে পারে তার পরিবেশ সৃষ্টি করতে হবে। এজন্য সহিংসতা এড়াতে বাড়তি সতর্কতা নেয়া হবে।

ব্রিফিংয়ে নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী বলেন, কোনোভাবেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

এবার পাঁচ ধাপে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১০ মার্চ প্রথম ধাপে চার বিভাগের ৮৭ উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এরপর দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ ও চতুর্থ ধাপে ৩১ মার্চ ভোটগ্রহণ করা হবে। আর সর্বশেষ পঞ্চম ধাপে ভােটের সম্ভাব্য তারিখ রমজানের পর ১৮ জুন।

Reneta

প্রথম ধাপের জন্য তফসিলও ইতোমধ্যে ঘোষণা করেছে ইসি। এতে মনােনয়নপত্র দাখিলের শেষ সময় ১১ ফেব্রুয়ারি। তা যাচাই-বাছাই ১২ ফেব্রুয়ারি এবং প্রত্যাহার ১৯ ফেব্রুয়ারি।

প্রথম ধাপের ভোটে রংপুর বিভাগের পঞ্চগড় জেলার সবকটি উপজেলা, কুড়িগ্রাম জেলার সবকটি উপজেলা, নীলফামারী জেলার সবকটি উপজেলা এবং লালমনিরহাট জেলার সবকটি উপজেলা রংপুর জেলার সবগুলো উপজেলা। ময়মনসিংহ বিভাগের নেত্রকােণার আটপাড়া উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলা, জামালপুর জেলার সবকটি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। এছাড়াও সিলেটের সুনামগঞ্জের জগন্নাথপুর বাদে সবকটি উপজেলায়, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা বাদে সব উপজেলায় ভোট হবে।

রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদে বাকি সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

জয়পুরহাট জেলার সবকটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। নাটোরের নলডাঙ্গা বাদে বাকিসবগুলো উপজেলায় নির্বাচন হবে এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপজেলা নির্বাচনউপজেলা পরিষদ নির্বাচননির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT