যেকোন সময় নির্বাচন দিলে বিএনপি তাতে অংশ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ।
আগাম জাতীয় নির্বাচন দেয়ার মতো সাহস সরকারের নেই বলেও এসময় মন্তব্য করেন তিনি।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ন্যাশনাল পিপলস পার্টি- এনপিপি ‘বিজয় দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারে করণীয়’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে।
মওদুদ বলেন, আগাম নির্বাচন দিলেও সেই নির্বাচন নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। একই সাথে নির্বাচনের ৯০ দিন আগে সংসদ ভেঙে দিতে হবে।’
রোহিঙ্গা প্রসঙ্গে মওদুদ বলেন, ‘মিয়ানমারের সাথে চুক্তিতে ১৯ টি শর্তের কথা বলা হয়েছে, যা কোনো দিন কার্যকর সম্ভব হবে না। বরং রোহিঙ্গা ইস্যুতে চুক্তির মাধ্যমে বাংলাদেশকে ফাঁদে ফেলা হয়েছে।’
এসময় তিনি প্রধান বিচারপতির পদ একদিনের জন্যও শূন্য রাখা যায় না বলে মন্তব্য করেন মওদুদ আহমদ।







