চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে ছাত্রলীগ: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২১
- সেমি লিড, রাজনীতি
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন: বাংলাদেশের যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে সব চেয়ে বেশি রক্ত দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তাই অর্থ আর ভোগ বিলাসিতার দিকে না তাকিয়ে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগকে অতীত গৌরব ধরে রেখে মানুষের জন্য কাজ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এসময় তিনি ছাত্রলীগকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অভিনন্দন জানিয়ে, করোনাকালীন সময়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজবুর রহমানকে হত্যার পর জিয়াউর রহমান মুশতাককে সরিয়ে ক্ষমতা দখল করে। পরবর্তী সময়ে জিয়া ছাত্রলীগের নেতা-কর্মীদের কিভাবে হত্যা ও গুম করেছিলো সেই অতীতটাও স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জিয়া এবং খালেদা জিয়া মেধাবী ছাত্রদের হাতে অস্ত্র তুলে দিয়েছিলো, আর বঙ্গবন্ধু ছাত্রলীগের হাতে তুলে দিয়েছিলেন শিক্ষা।

ছাত্রলীগের হাজারো ভালো কাজের মাঝে কিছু ভুল-ভ্রান্ত্রি নিয়ে কিছু গণমাধ্যমের অপতৎপরতার সমালোচনাও করেন প্রধানমন্ত্রী।

Reneta

ছাত্রলীগের তিনটি মুলমন্ত্র শিক্ষা, শান্তি এবং প্রগতিকে বজায় রেখে ছাত্রলীগকে এগিয়ে যাওয়ার আহ্বান করে জানান প্রধানমন্ত্রীর।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন ছাত্রলীগ, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে যেমন ভূমিকা রেখেছে, তেমনি দেশের সকল গণতান্ত্রিক এবং ছাত্র আন্দোলনে অগ্রসেনানী হিসেবে নেতৃত্ব দিয়েছে। ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী শেখ হাসিনাবাংলাদেশ ছাত্রলীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ প্রণালি ঘিরে উত্তেজনা, ইরানের রাডার স্টেশনে মার্কিন হামলা

জুন ৬, ২০২৬

রাজধানীতে কমতে পারে গরমের তীব্রতা, সারা দেশে বৃষ্টির আভাস

জুন ৬, ২০২৬
সংগৃহীত

সংসদ ভবন এলাকায় সমাবেশ-মিছিল নিষিদ্ধ

জুন ৬, ২০২৬

সাহারা মরুভূমিতে ট্রাক বিকল, তৃষ্ণায় প্রাণ গেল ৪৯ জনের

জুন ৬, ২০২৬

শাহজালাল বিমানবন্দরে আগুন, ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

জুন ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT