চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুবলীগ নেতা হত্যা: আরেক রোহিঙ্গা যুবক ‘বন্দুকযুদ্ধে’ নিহত

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
১:১০ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি রোহিঙ্গা যুবক হাসান নিহত হয়েছে।  এ ঘটনায় আহত হয়েছে ৩ পুলিশ।  ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র ও গুলি।

সোমবার ভোররাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, টেকনাফের হ্নীলা ইউনিয়নের যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামিরা নীলার জাদিমুরা পাহাড়ি এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে টেকনাফ থানার একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোহিঙ্গা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে।  পুলিশ ও পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়ে। এই সময় টেকনাফ থানার এসআই সাব্বির, কনস্টেবল বাহার উদ্দিন ও কনস্টেবল লিটন আহত হয়।

ওই সময় ঘটনাস্থল থেকে পুলিশ যুবলীগ নেতা ওমর ফারুক হত্যা মামলার আসামি, মিয়ানমারের আকিয়াব জেলার মংডু এলাকার বাসিন্দা ও বর্তমানে টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পে বসবাসকারী হামিদুল্লাহর পুত্র হাসানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।  সে সময় তার কাছ থেকে ১টি এলজি,৫ টি গুলি ও ৮ টি খোসা উদ্ধার করে।

গুলিবিদ্ধ হাসানকে পুলিশ প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  মৃতদেহটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রয়েছে।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২২ আগস্ট) রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ির সামনে থেকে রোহিঙ্গা সন্ত্রাসীরা টেকনাফের জাদিমুরা ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ওমর ফারুককে গুলি করে হত্যা করে।

Reneta

এ নিয়ে দুই দিনে ওমর ফারুক হত্যা মামলার আসামী থাকা তিন রোহিঙ্গা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: বন্দুকযুদ্ধরোহিঙ্গা সন্ত্রাসী
শেয়ারTweetPin

সর্বশেষ

তালিকা থেকে বাদ পড়ার পর আপিলে ভোটার হয়ে কংগ্রেস প্রার্থীর জয়

মে ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ নিয়ে রিপাবলিকানদের অভ্যন্তরীন উদ্বেগ

মে ৫, ২০২৬

যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত: ট্রাম্প

মে ৫, ২০২৬

বল হাতে সাকিবুল, ফুটবলে মাইরিনের হ্যাটট্রিক

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদযাত্রা: ১৩ মে থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT