চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কট্টর ধর্মীয় রীতি ছড়ানো হয়েছিল পশ্চিমের অনুরোধেই: সৌদি যুবরাজ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৬ অপরাহ্ণ ২৯, মার্চ ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-যুবরাজ-ক্রাউন প্রিন্স-মোহাম্মদ বিন সালমান-ওয়াহাবি

সুন্নি মুসলিমদের কট্টর ধর্মীয় রীতি ওয়াহাবি মতবাদ অনুসরণ ও নিজ খরচে এই রীতির বিশ্বব্যাপী প্রসারের জন্য প্রসিদ্ধ সৌদি আরব। কিন্তু সৌদি যুবরাজ এখন বলছেন, পশ্চিমা দেশগুলোর অনুরোধেই এই কট্টর মতবাদের প্রচার-প্রসার শুরু করেছিল তার দেশ।

ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, স্নায়ুযুদ্ধ চলাকালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে টক্কর দেবার জন্য রিয়াদকে ওয়াহাবি মতবাদ প্রচার করতে অনুরোধ করেছিল পশ্চিমের বন্ধু দেশগুলো।

মোহাম্মদ জানান, ওই সময় পশ্চিমের জোর আবেদন ছিল সৌদি সরকার যেন নিজ দেশের বাইরে বিভিন্ন দেশের মসজিদ ও মাদ্রাসায় অর্থায়ন করে। সোভিয়েত ইউনিয়ন যেন মুসলিম দেশগুলোকে প্রভাবিত করে নিজের দলে টানতে না পারে সেটাই ছিল তাদের উদ্দেশ্য।

যুবরাজের মতে, স্নায়ুযুদ্ধ পরবর্তী সৌদি সরকারগুলো একটা পর্যায়ে এসে এই কর্মকাণ্ডের খেই হারিয়ে ফেলে। কোথায় কীভাবে অর্থগুলো যাচ্ছে, সেগুলো কোনভাবে ব্যবহৃত হচ্ছে, সেগুলোর খোঁজ আর রাখা হচ্ছিল না। ‘সেগুলো আমাদের সব ফিরিয়ে আনতে হবে,’ বলেন তিনি। আরও জনান, ওই অর্থায়নগুলোর বেশিরভাগই এখন সৌদিভিত্তিক বিভিন্ন ফাউন্ডেশন থেকে যায়, সরকারের পক্ষ থেকে নয়।

জ্যারেড কুশনার যুবরাজের ‘পকেটে’?
যুক্তরাষ্ট্র সফরের শেষ দিনে গত ২২ মার্চ ওয়াশিংটন পোস্টকে বিন সালমান ৭৫ মিনিটের এই সাক্ষাৎকারটি দেন। ওই সাক্ষাৎকারের অন্যতম প্রধান আলোচনার বিষয় ছিল তিনি হোয়াইট হাউজের তৎকালীন জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারকে ‘পকেটে’ নিয়ে ঘোরেন – এমন উক্তি করেছেন কিনা।

সৌদি আরব-যুবরাজ-ক্রাউন প্রিন্স-মোহাম্মদ বিন সালমান-ওয়াহাবি
জ্যারেড কুশনারের সঙ্গে প্রিন্স মোহাম্মদ

যুবরাজ এই দাবি পুরোপুরি অস্বীকার করেন। একই সঙ্গে গত অক্টোবরের সাক্ষাতে কুশনারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল তিনি সৌদি জুড়ে ‍দুর্নীতিবিরোধী বিশাল অভিযানের নির্দেশ দেন, এ কথাও অস্বীকার করেছেন। বলেছেন, ওই অভিযান ও গ্রেপ্তারের ঘটনাগুলো একেবারেই সৌদির নিজস্ব বিষয় এবং বহু বছর আগে থেকেই এই ব্যবস্থা চলে আসছে।

Reneta

এছাড়া সৌদি আরবের গোপন তথ্য কুশনারের সঙ্গে বিনিময় করে সৌদির উন্নয়নের স্বার্থে তাকে ব্যবহার করাটা উন্মাদের কাজ হবে বলেও মন্তব্য করেন মোহাম্মদ বিন সালমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin1

সর্বশেষ

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

জুলাই ২৯, ২০২৬

পবিপ্রবিতে শিক্ষার্থীদের নবীণবরণে নিজদের উদ্ভাবিত জাতের গাছের চারা উপহার

জুলাই ২৯, ২০২৬

আইস্ক্রিনে আসছে সাদ-তুষির আলোচিত সেই ‘অ্যানি’ 

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT