চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধ লাগলে পৃথিবীতে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৫ অপরাহ্ণ ২১, মে ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইরানের অস্তিত্ব থাকবে না-ডোনাল্ড ট্রাম্প

ইরানের রেভোল্যুশনারি গার্ড প্রধানের কঠোর বক্তব্যে ক্ষেপে গিয়ে দেশটিকে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ লাগলে রাষ্ট্র হিসেবে সেটাই হবে ইরানের সমাপ্তি।

গত সপ্তাহেই ইরানের সঙ্গে সংঘাতের প্রশ্নে সুর নরম করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প৷ এমনকি বর্তমান উত্তেজনার জন্য কট্টরপন্থি উপদেষ্টাদের প্রতি বিরক্তিও প্রকাশ করেছিলেন তিনি। তবে রেভোল্যুশনারি গার্ড বাহিনী যখন জানালো, তারা যুদ্ধ করতে ভয় পায় না, তখন ট্রাম্প আর নীরব থাকতে পারেননি।

ইরানের এই বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি বলেছেন, ইরান ও তার আধা-সামরিক এ সংগঠন যুদ্ধ চায় না। কিন্তু সে রকম পরিস্থিতি এলে তারা ভয়ও পায় না৷ মার্কিন সেনাবাহিনীর মনে মৃত্যুর ভয় থাকায় তাদের পরাজিত করা সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।

ইরানের সংবাদ সংস্থা ফার্স’কে সালামি বলেন, ‘বলা যায়, যুক্তরাষ্ট্র হলো ওয়ার্ল্ড ট্রেড স্টোরের ভবনের মতো, একটি আচমকা ধাক্কায়ই তা ভেঙে পড়বে।’ তার এ মন্তব্য নিয়েও আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

ইরানের অস্তিত্ব থাকবে না-ডোনাল্ড ট্রাম্প
ব্রিগেডিয়ার জেনারেল হোসেন সালামি

এমন প্ররোচনার জবাবে এক টুইটবার্তায় ট্রাম্প সোমবার লিখেছেন: ‘ইরান যদি যুদ্ধ করতে চায়, তবে রাষ্ট্র হিসেবে সেটাই হবে ইরানের আনুষ্ঠানিক পরিসমাপ্তি। আর কখনো যুক্তরাষ্ট্রকে হুমকি দিও না!’

এই কড়া বার্তার পর রোববার ট্রাম্প ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে বলেন, যুদ্ধ না চাইলেও তিনি কিছুতেই ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবেন না৷ ‘এটা কিছুতেই হতে দেয়া চলে না,’ বলেন ট্রাম্প৷

Reneta

অবশ্য মার্কিন প্রশাসন ইতোমধ্যেই ইরানের রেভোল্যুশনারি গার্ড বাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে কালো তালিকাভুক্ত করেছে৷

ওয়াশিংটন ও তেহরান দু’পক্ষই প্রকাশ্যে বলছে তারা যুদ্ধ চায় না। কিন্তু তারপরও উত্তেজনা বেড়েই চলেছে৷ গত সপ্তাহে সৌদি আরবে দু’টি পেট্রোলিয়াম স্থাপনার ওপর ড্রোন হামলার পর রোববার ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত ‘গ্রিন জোন’-এ মার্কিন দূতাবাসের কাছে এক রকেট হামলা হয়েছে৷ দু’টি ঘটনার জন্যই ইরানকে সন্দেহ করা হলেও বিষয়টি এখনো স্পষ্ট নয়৷

তবে মার্কিন সেনা বা স্থাপনার ওপর ইরান অথবা ইরান-সমর্থিত কোনো গোষ্ঠী হামলা চালালে তার উচিত জবাব দেয়া হবে বলে সতর্ক করে দিয়েছে যুক্তরাষ্ট্র।

সৌদি আরবও জানিয়েছে, ইরানের সঙ্গে যুদ্ধ চায় না দেশটি৷ তবে মঙ্গলবারের ড্রোন হামলার জন্য তেহরানকে দায়ী করেছে সৌদি সরকার৷ ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা এই হামলার দায় স্বীকার করেছে।

If Iran wants to fight, that will be the official end of Iran. Never threaten the United States again!

— Donald J. Trump (@realDonaldTrump) May 19, 2019

এর আগে পারস্য উপসাগরে ৪টি জাহাজের ওপর হামলার ঘটনার পেছনেও ইরানের হাত রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।

অবশ্য এসব অভিযোগের সবই অস্বীকার করেছে ইরান৷ রোববার সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রী আবদেল আল জুবেইর বলেন, যুদ্ধ এড়াতে সব রকম পদক্ষেপ নিলেও শেষ পর্যন্ত যুদ্ধ হলে তার দেশ জোরালো জবাব দিতে প্রস্তুত।

এ বিষয় নিয়েই সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ পারস্য উপসাগরীয় ও আরব দেশগুলোর শীর্ষ নেতাদের ৩০ মে মক্কায় এক জরুরি বৈঠকের আমন্ত্রণ জানিয়েছেন বলে জানায় ডয়েচে ভেলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র-ইরান
শেয়ারTweetPin

সর্বশেষ

হাওয়া থেকে অ্যানি— আলোচনায় তুষির রূপান্তর

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়ার আন্তর্জাতিক শান্তি সম্মেলনে অংশ নিতে নির্বাচিত বাংলাদেশের ৬ শিক্ষার্থী

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

তনু হত্যা: প্রধান ২ সন্দেহভাজনের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

জঙ্গল সলিমপুরে ১০ কিলোমিটার সড়ক নির্মাণ শুরু

জুন ৮, ২০২৬

নেদারল্যান্ডসের আধিপত্য নাকি জাপান-সুইডেনের গতিঝড়, কার হাতে নকআউট টিকিট

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT