চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধে উস্কানি দেয়ার জন্য পশ্চিমাদের দায়ি করল রাশিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৪ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুদ্ধের মাঝেই বেলারুশে শান্তি আলোচনায় বসেছে ইউক্রেন ও রাশিয়া। এ পরিস্থিতিতে জাতিসংঘের সদর দপ্তরে ১১তম বারের মতো জরুরি সাধারণ পরিষদের বৈঠক বসেছে। বৈঠকে যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ মহাসচিব। ইউক্রেন থেকে অস্ত্র বিরতি ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে কিয়েভ। ইউক্রেন যুদ্ধের জন্য উস্কানি দিতে আবারও পশ্চিমাদেশগুলোকেই দায়ি করেছে রাশিয়া।

নিউইয়র্কে একাদশবারের মতো জরুরি সাধারণ পরিষদের বৈঠকে বসেছে জাতিসংঘের ১৯৩ সদস্যের সবাই। শুরুতে যুদ্ধে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। বৈঠকে জাতিসংঘ মহাসচিব বলেছেন, যে কোনো মূল্যে যুদ্ধ বন্ধ করতে হবে। যুদ্ধ কোনো উত্তর নয় বলেও মন্তব্য করেছেন তিনি।

বৈঠকে জাতিসংঘে ইউক্রেনের প্রতিনিধি সের্গেই কিসলিৎসা যুদ্ধের জন্য রাশিয়াকেই দায়ি করেছেন। একই সাথে ইউক্রেন থেকে অস্ত্র বিরতি ও অবিলম্বে রুশ সেনা প্রত্যাহারের দাবি জানিয়েছে কিয়েভ। রাশিয়া হাসপাতাল চিকিৎসা কেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে। রুশ হামলায় ইউক্রেনের বেশ কয়েকটি শহর প্রায় ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। বৈঠকে ইউক্রেন যুদ্ধের জন্য উস্কানি দিতে আবারও পশ্চিমাদেশগুলোকেই দায়ি করেছে রাশিয়া।

রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যদের নিষেধাজ্ঞার প্রভাব পড়তে শুরু করেছে। রাশিয়ার মুদ্রা রুবলের মান ৩০ শতাংশ কমেছে। রুশ কেন্দ্রীয় ব্যাংক ও বৈশ্বিক ব্যাংকিং নেটওয়ার্ক সুইফটের ওপর নিষেধাজ্ঞার কারণে রাশিয়ায় ব্যাংকে রাখা অর্থ তুলে নিতে ব্যাংকগুলোর বাইরে ভিড় দেখা গেছে। যদিও মস্কো আশ্বাস দিচ্ছে, বৈদেশিক মুদ্রার বড় ভাণ্ডার থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণেই আছে। ধস এড়াতে স্বাভাবিকের চেয়ে ৩ ঘণ্টা পরে খুলেছে রাশিয়ার শেয়ারাবাজার। রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়া দেশের তালিকায় শামিল হয়েছে সাউথ কোরিয়া।

যুদ্ধ এখন কিয়েভের দ্বারপ্রান্তে। রাজধানী শহরের সীমান্ত এলাকাগুলো দিয়ে বারবার প্রবেশের চেষ্টা চালাচ্ছে। তবে ইউক্রেনীয় এক সিনিয়র কমান্ডারের দাবি, তাদের পাল্টা হামলায় রুশ বাহিনীর ব্যাপক ক্ষতি হয়েছে। আকাশে ও মাটিতে রুশ বাহিনীকে সফলভাবে প্রতিরোধ করার কথা বলছে ইউক্রেন বাহিনী।

চেরনিহিভ শহরে ভারি গোলাবর্ষণ হয়েছে, রাতভর সাইরেন বেজেছে চেরকাসি ও দিনিপ্রো শহরে। খারকিভে বোমাবর্ষণে বেশ ক’জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক।

Reneta

গোলাগুলি আর বোমাবর্ষণের মাঝেই শান্তি আলোচনা। বেলারুশ সীমান্তে বৈঠকে বসে ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধি দল। কোনো পূর্বশর্ত ছাড়াই ইউক্রেন আলোচনায় বসেছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কি।

আগামী ৩ বছর ইউক্রেনের নাগরিকদের কোনো আবেদনপত্র ছাড়াই শরণার্থী হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এখনও পর্যন্ত ৪ লাখের বেশি মানুষ ইউক্রেন ছেড়ে আশপাশের দেশে আশ্রয় নিয়েছেন।

যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে গিয়ে এবার নিজেদের পারমাণবিক নীতিতে পরিবর্তন এনেছে বেলারুশ। গণভোটে নিজেদের ভূখণ্ডে পারমাণবিক অস্ত্র রাখার পক্ষে রায় দিয়েছেন বেলারুশের জনগণ। এর আগে, রোববার নিজেদের পারমাণবিক হামলা প্রতিরোধী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখার কথা জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে নিউক্লিয়ার হামলার প্রস্তুতি নয়, পশ্চিমারা একে ইউক্রেনের ওপর চাপ তৈরির প্রক্রিয়া হিসেবে দেখছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রুশ-ইউক্রেন উত্তেজনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT