যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, এতিম, প্রতিবন্ধী শিশু এবং আলেম ওলামাদের সঙ্গে ইফতার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনের ব্যানকুয়েট হলে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতার শুরুর বেশ কিছু সময় আগে প্রধানমন্ত্রী সেখানে উপস্থিত সবার সঙ্গে কুশল বিনিময় করেন।
প্রধানমন্ত্রী অভ্যাগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে অংশ নেন মিলাদ মাহফিলে। পরে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী মতিউর রহমান বীর প্রতিক, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক, সমাজকল্যাণমন্ত্রী মহসীন আলী, প্রধানমন্ত্রীর মূখ্যসচিব আবুল কালাম আজাদ এবং প্রেস সচিব এহসানুল করিম উপস্থিত ছিলেন।







