চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আসামী পলাতক থাকলে শুধু রায়ে সন্তুষ্ট থাকা যায় না

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
১০:১১ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০১৭
সম্পাদকীয়
A A
অভিযুক্ত ব্যক্তি পলাতক, রায় নিয়ে সন্তুষ্ট থাকতে পারছেন না. Channel i News - চ্যানেল আই নিউজ

কলঙ্ক মোচন এবং জাতীয় দায় শোধের ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। গাইবান্ধার জামায়াত নেতা যুদ্ধাপরাধী আবু সালেহ মুহাম্মদ আবদুল আজিজ মিয়া ওরফে ঘোড়ামারা আজিজসহ ছয় আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় এ রায় হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় দেন। নবগঠিত ট্রাইব্যুনালে এটিই প্রথম রায়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ব্যারিস্টার তুরিন আফরোজ সাংবাদিকদের বলেন: আসামিদের বিরুদ্ধে আনীত তিনটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ হয়েছে। ছয় আসামিকে প্রথম অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং অপর দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। অন্যান্য যুদ্ধাপরাধীর মতো এই মামলায়ও সর্বোচ্চ শাস্তি সবাই প্রত্যাশা করেছিল। তবে আশঙ্কার বিষয় হলো- মামলার পাঁচ আসামি এখনও পলাতক। ট্রাইব্যুনাল পলাতকদের গ্রেপ্তারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের মহাপরিদর্শককে পদক্ষেপ নিতে বলেছেন। আমরা আশা করি, অনতিবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ মহাপরিদর্শক যথাযথভাবে পদক্ষেপ গ্রহণ করবেন। এই সরকারে অন্যতম নির্বাচনী ওয়াদা ছিলো একাত্তরের মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করা। এই পর্যন্ত প্রায় সকল শীর্ষ ‍যুদ্ধপরাধীর বিচার হয়েছে, অনেকের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। কিন্তু হঠাৎ গত বছর থেকে আমরা আন্তর্জাাতিক অপরাধ ট্রাইবুন্যালের কার্যক্রমে কাঠামোগতভাবে পরিবর্তন দেখতে পেয়েছি। এই কাঠামোগত পরিবর্তেনের পর এটিই ট্রাইব্যুনালের প্রথম রায়। এই মামলার রায়ের মাধ্যমে আবার ইতিহাসের ঘৃণ্যতম হত্যার বিচার কাজ শুরু হয়েছে। কিন্তু দেখা গেছে, এই মামলার মূল অভিযুক্ত শীর্ষ যুদ্ধাপরাধী জামায়াত নেতা আজিজসহ পাঁচজনই পলাতক রয়েছে। পলাতক আসামীদের রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনীকেই গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করার মধ্য দিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে রাষ্ট্রকেই গ্লানিমুক্ত হতে হবে। আমরা শুধু রায় নিয়ে সন্তুষ্ট থাকতে পারি না। রায়ের দ্রুত কার্যকর দেখতে চাই। যেটি রাষ্ট্রের প্রশাসন যন্ত্রের সহযোগিতা ছাড়া অসম্ভব। আমরা একাত্তরের এই ঘৃণ্য যুদ্ধাপরাধী রাজাকারদের বিচারের রায় দ্রুত কার্য়কর দেখতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬

মাইলস্টোন ট্র্যাজেডির ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা জোবাইদা রহমানের

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT