চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্তে আইনের খসড়ার কাজ চলছে: আইনমন্ত্রী

সঞ্জয় চাকী সঞ্জয় চাকী
৪:৫৯ অপরাহ্ণ ১১, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে দন্ডিতদের সম্পদ বাজেয়াপ্তে আইন তৈরির খসড়ার কাজ চলছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। বাংলা একাডেমীর আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত মানবাধিকার পদক প্রদান অনুষ্ঠানে সংগঠনটির চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর এলাহী’র সভাপতিত্বে আরো বক্তৃতা করেন শিশু একাডেমীর চেয়ারম্যান সেলিনা হোসেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সংগঠনের নির্বাহী পরিচালক শাহীন আনাম। অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ১০ জন মানবাধিকার কর্মীকে মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে মানবাধিকার পদক দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী বলেন, সম্প্রতি নাসিরনগর, গোবিন্দগঞ্জের ঘটনায় যারা জড়িত ছিলেন, তাদেরকে অবশ্যই বিচারের কাঠগড়ায় আনা হবে। তাদেরকে দৃষ্টান্তমূলক সাজা দেয়ার জন্য যা যা করতে হয় তাই করা হবে। তিনি বলেন, ওইসব ঘটনায় জড়িতদের শাস্তি দিয়ে উদাহরণ রাখা হবে যেন ভবিষ্যতে এরকম ঘটনায় কেউ সাহস না পায়।

বাল্য বিবাহের বিষয়ে আইনমন্ত্রী বলেন, ১৮ বছরের আগে বিয়ে নয়। তবে আইনে বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে কিছু বিধান থাকতে হয়। সেটাই আইনের পূর্ণতা। এমন কোনো ঘটনা যদি ঘটে যায়, আর আইনে যদি বিধান না থাকে তাহলে কি দাঁড়াবে এ প্রশ্ন তুলে তিনি বলেন, এটাও বিবেচনা করতে হবে।

নিচের লিংকে ক্লিক করে সঞ্জয় চাকীর রিপোর্টটি দেখুন বিস্তারিত:

https://www.youtube.com/watch?v=DeZZoufLv2E

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইনমন্ত্রী আনিসুল হকমানবতাবিরোধী অপরাধ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ডিয়ন চকলেট ক্ষুদে গানরাজ’র খুলনা বিভাগের অডিশন ১৪ ডিসেম্বর

পরবর্তী

শচীন-গাভাস্কার-ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

পরবর্তী

শচীন-গাভাস্কার-ধোনিকে ছাড়িয়ে গেলেন কোহলি

মিশরে গীর্জার পাশে বোমা বিষ্ফোরণে নিহত ২২

সর্বশেষ

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT