‘আনসার আল ইসলাম’ এর তথাকথিত হিট লিস্টে নিজের নাম কেনো এমন প্রশ্ন রেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন আফরোজ। তিনি “ যুদ্ধাপরাধীদের বিচার কী ইসলামে হারাম?” এমন প্রশ্ন ছুড়ে দিয়ে ‘আনসার আল ইসলাম’ মুখপাত্রের কাছে উত্তর দাবি করেছেন তুরিন আফরোজ।
এর আগে বেশ কয়েকবার প্রাণনাশের হুমকি পাওয়া ব্যারিস্টার তুরিন ফেসবুকে লিখেছেন,“ যুদ্ধাপরাধীদের বিচার কি ইসলামে হারাম? ভেবে অবাক হচ্ছি আমি আবার কিভাবে ইসলাম-বিরোধী হলাম??? মুফতি আব্দুল্লাহ আশরাফ ভাই ( মুখপাত্র,আনসার আল ইসলাম) টার্গেট লিস্ট তৈরির অবসরে আমাকে এই বিষয়টি একটু বুঝিয়ে বলার অনুরোধ রইলো।
ওহ, ভালো কথা, আমার নামের ইংরেজি বানানে কিন্তু তুরিন লেখার সময় ডাবল ‘ই’ হবে। না হলে আবার ভুল লোকের শিরোচ্ছেদ করে ফেলতে পারেন। কাজের মূল্যায়ন করায় ধন্যবাদ আপনাদের।”







