সংলাপের আহ্বান দুর্বলতা নয় দাবি করে দেশ বাঁচাতে অবশ্যই সর্বদলীয় বৈঠকের আহ্বান জানিয়েছে বিএনপি। সংলাপ না হলে দেশে মহাবিপদের আশঙ্কা প্রকাশ করেছে দলটি। দলের নেতারা বলেছেন, যুদ্ধাপরাধীদের ন্যায়সঙ্গত বিচারে বিএনপির কোনো দ্বিমত নেই।
গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনের মাত্র কয়েক ঘণ্টা পরই বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলের মুখপাত্র এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন বিএনপিকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের জবাব দেন। সরকারের প্রতি আবারও সংলাপের আহ্বান জানায় বিএনপি।
চিকিৎসা শেষে যথা সময়েই বিএনপি চেয়ারপার্সন দেশে ফিরে আসবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।







