চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিরতির মধ্যেই আবারও রক্তাক্ত আফগানিস্তান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৭ অপরাহ্ণ ১৭, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A

আফগানিস্তান সরকারের সঙ্গে তালেবানের চলমান যুদ্ধবিরতির মধ্যে দ্বিতীয়বারের মতো বোমা হামলার ঘটনা ঘটেছে। দেশটির নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে রোববার আত্মঘাতী বোমা হামলার ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন।

নানগরহার প্রদেশের মুখপাত্র আত্তাউল্লাহ খঘিয়ানি জানিয়েছেন, জালালাবাদের গভর্নর কমপাউন্ডের কাছে একজন আত্মঘাতী বোমা হামলাকারি এই হামলা চালিয়েছে।

নানগরহার প্রদেশের গভর্নর হায়াতুল্লাহ হায়াত যখন তালেবান সদস্যদের সাথে বৈঠক করছিলেন, তখনই এই হামলাটি চালানো হয়। তিনদিনের যুদ্ধবিরতির অংশ হিসেবেই গভর্নরের সাথে দেখা করতে গিয়েছিলেন তালেবান সদস্যরা।
ঈদ উপলক্ষে গত শুক্রবার থেকে শুরু হওয়া সরকারের সাথে তালেবানের এই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা রয়েছে আজ মধ্যরাতেই।


আফগানিস্তানে তালেবানদের সঙ্গে চলমান যুদ্ধবিরতির সময় বাড়িয়েছে দেশটির সরকার। ঈদের চতুর্থ দিন থেকে এই সময় বাড়ানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

শনিবার রাতে এক টুইট বার্তায় আশরাফ ঘানি দেশটির নিরাপত্তা ও প্রতিরক্ষা বাহিনীর প্রতি এ নির্দেশ দেন।

এর আগে গতকালই আফগানিস্তানে অপর এক আত্মঘাতী বোমা হামলায় ২৫ জন নিহত হন। নিহতদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও তালেবান সদস্যরাও রয়েছেন। জঙ্গি গোষ্ঠি কথিত ইসলামিক স্টেট (আইএস) এই হামলার দায় স্বীকার করে। এই যুদ্ধবিরতিতে সম্মত দুই পক্ষের অংশ নয় তারা।

তবে রবিবারের হামলায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করেনি।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আফগান সরকারের ঘোষণা করা ১০ দিনের যুদ্ধবিরতির সাথে সঙ্গতি রেখে তালেবানও ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছিলো। কিন্তু বিদেশী শক্তির বিরুদ্ধে তাদের এই অবস্থান অপরিবর্তনীয় থাকবে বলেও জানানো হয়েছিলো।
Reneta

আফগান প্রেসিডেন্ট যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়ে জানান,  শীঘ্রই এর বিস্তারিত জানানো হবে। শান্তি আলোচনায় বসার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

তবে পরবর্তীকালে আলোচনার মাধ্যমে যুদ্ধবিরতির বিস্তারিত জানানোর কথাও বলেন আশরাফ ঘানি।

টুইট বার্তায় প্রেসিডেন্ট আহত তালিবানদের চিকিৎসার ব্যবস্থা করা, মানবিক সহায়তা দেয়া এবং তালেবান বন্দীদেরকে তাদের পরিবারের সাথে যোগাযোগের অনুমতি দেয়ার কথাও জানান।

তালেবানের সাথে আফগান সরকারের এই যুদ্ধবিরতির সময় আরও বাড়ানো হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদন প্রকাশিত হলেও তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিত জানিয়েছেন, আমাদের যুদ্ধবিরতি আজকেই শেষ হচ্ছে। তা বাড়ানোর কোন চিন্তা আমাদের নেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআফগানিস্তানতালেবান
শেয়ারTweetPin

সর্বশেষ

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ

জুলাই ২০, ২০২৬

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT