চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুদ্ধবিমান নিয়ে আবারও রুশ-তুর্কি উত্তেজনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৩ অপরাহ্ণ ৩০, জানুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

আবারও আকাশসীমা নিয়ে বিতর্কে রুশ-তুর্কি উত্তেজনা চরমে উঠেছে। সিরিয়ায় আইএস নির্মূলে থাকা রাশিয়ার বিমান আকাশসীমা লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে তুরস্ক।

তবে এই অভিযোগকে নিচুস্তরের অপপ্রচার বলে নাকচ করে দিয়েছে রাশিয়া। রাশিয়ার কোনো বিমান তুরস্কের আকাশসীশা লঙ্ঘন করে নি বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেংকভ বলেছেন, রুশ জঙ্গিবিমান এসইউ-৩৪ তুর্কি আকাশসীমা লঙ্ঘন করেছে বলে তুরস্ক আজ সকালের দিকে যে অভিযোগ করেছে তা একেবারে নগ্ন মিথ্যাচার ও মস্কোর বিরুদ্ধে প্রচারণা।

জেনারেল কোনাশেংকভ বলেন, সিরিয়ায় মোতায়েন রাশিয়ার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অথবা সিরিয়ার রাডার সিস্টেমে আকাশ লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে নি। সেক্ষেত্রে তুরস্কের ওই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যাপ্রচারণা।তুরস্কের দাবি, গতকাল (শুক্রবার) স্থানীয় সময় সকাল ১১টা ৪৬ মিনিটে রাশিয়ার একটি এসইউ-৩৪ বিমান তুরস্কের আকাশসীমা লঙ্ঘন করেছে।

রাডার থেকে সতর্কবার্তা দেয়ার পরও রুশ বিমান তা অমান্য করেছে বলে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এক বিবৃতিতে দাবি করেছে। আকাশসীমা লঙ্ঘনের পর রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ও নিন্দা জানানো হয় বলে ওই বিবৃতিতে উল্লেখ করেছে তুর্কি সরকার।

গত বছরের ২৪ নভেম্বরে আইএস জঙ্গিদের তেলবাহী লরিবহরে হামলা চালিয়ে ফেরার সময় তুরস্কের এফ-সিক্সটিন যুদ্ধবিমানের হামলায় রাশিয়ার একটি সুখোয় বিমান বিধ্বস্ত হয়। বিমানের দু’জন পাইলট প্যারাশ্যুটে অবতরণের চেষ্টার সময় সিরিয়ার তুরস্কপন্থী বিদ্রোহীদের গুলিতে এক রুশ পাইলট নিহত হন। অপর রুশ পাইলটকে বিশেষ অভিযানে উদ্ধার করে রাশিয়া। তবে সেসময় বিদ্রোহীদের হামলায় আরও এক রুশ মেরিন সেনা নিহত হন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাশিয়া-তুরস্করাশিয়া-যুদ্ধবিমান
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেসি, সুয়ারেজের গোলে বার্সার জয়

পরবর্তী

যুদ্ধবিমান নিয়ে আবারও রুশ-তুর্কি উত্তেজনা

পরবর্তী

ইসরাইলের 'গোয়েন্দা শকুন' বিতর্কের অবসান

ইসরাইলের 'গোয়েন্দা শকুন' বিতর্কের অবসান

সর্বশেষ

একই সময়ে ছেলে ও মেয়েদের বিশ্বকাপ জেতা একমাত্র দেশ স্পেন

জুলাই ২০, ২০২৬

গলা ধাক্কা দিয়ে ম্যাচ শেষ হওয়ার পর লাল কার্ড দেখেছেন পারেদেস

জুলাই ২০, ২০২৬

প্রিজারভেটিভে উচ্চ রক্তচাপ ও হৃদরোগের আশঙ্কা: সতর্ক করলেন ফরাসি গবেষকরা

জুলাই ২০, ২০২৬

মধ্যপ্রাচ্য উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী

জুলাই ২০, ২০২৬

পেরুতে শক্তিশালী ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT