চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যুক্তি তক্কো আর গপ্পো’র শাঁওলি মিত্র মারা গেছেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:০৮ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২২
বিনোদন
A A

প্রয়াত হয়েছেন ঋত্বিক ঘটকের আলোচিত সিনেমা ‘যুক্তি তক্কো আর গপ্পো’ সিনেমায় বংগবালা চরিত্রে অভিনয় করা বর্ষীয়ান নাট্যব্যক্তিত্ব শাঁওলি মিত্র। 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। রবিবার (১৬ জানুয়ারি) দুপুর ৩টা ৪০ মিনিট নাগাদ কলকাতায় বেহালার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নাট্য কিংবদন্তী শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা ছিলেন তিনি।

পারিবারিক রীতি মেনে দেহ সৎকার শেষ হওয়ার আগ পর্যন্ত মৃত্যু সংবাদ কাউকে জানাতে নিষেধ করেছিলেন তিনি।

পশ্চিমবাংলার রঙ্গমঞ্চ বছরের পর বছর মাতিয়ে রেখেছিলেন শাঁওলি মিত্র। পঞ্চম বৈদিকের একের পর এক নাটকে মঞ্চে ঝড় তুলেছেন তিনি। ২০০৩ সালে সংগীত নাটক অ্যাকাডেমি পুরস্কার পান, ২০০৯ সালে পদ্মশ্রী পান তিনি।

সিঙুর আন্দোলনের সময় প্রকাশ্যে অনিচ্ছুক কৃষকদের সমর্থন করেছিলেন শাঁওলি মিত্র। বিরোধিতা করেছিলেন বাম সরকারের। এর পর বাংলা আকাদেমির প্রধান হন তিনি। ২০১৮ সালে হঠাৎ সেই পদে ইস্তফা দেন। শরীর ক্রমশ অসুস্থ হতে থাকায় ২০২০ সালে একটি ইচ্ছাপত্র লেখেন শাঁওলি মিত্র। তাতে তিনি তার অসম্পূর্ণ কাজ শেষ করার ভার দিয়ে যান অর্পিতা ঘোষের ওপর। সঙ্গে জানিয়ে যান, মৃত্যুর পর যেন মৃতদেহ কাউকে দেখানো না হয়। মৃতদেহের ওপর যেন ফুল না দেয় কেউ। এমনকি হাসপাতালে চিকিৎসা করাতেও অস্বীকার করেন তিনি।

রবিবার দুপুরে মৃত্যুর পর অত্যন্ত গোপনে কলকাতার সিরিটি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে হাজির ছিলেন অর্পিতা ঘোষ ও পরিবারের হাতে গোনা কয়েকজন।

Reneta

সৎকার শেষ হওয়ার পর তার মৃত্যুসংবাদ প্রকাশ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঋত্বিক ঘটকমঞ্চলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT