চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নর্থ কোরিয়ার সিনিয়র কর্মকর্তারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪২ অপরাহ্ণ ২৯, মে ২০১৮
আন্তর্জাতিক
A A
নর্থ কোরিয়া

আগামী ১২ জুন সম্ভাব্য বৈঠকের প্রস্তুতির উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নর্থ কোরীয় নেতা কিম জং উন সরকারের সবচেয়ে সিনিয়র কর্মকর্তারা।

জেনারেল কিম ইয়ং চলের নেতৃত্বে নর্থ কোরিয়ার প্রতিনিধি দলটি চীন হয়ে বুধবার যুক্তরাষ্ট্রে পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছে সাউথ কোরিয়ার বার্তা সংস্থা ইয়নহ্যাপ।

ইয়নহ্যাপ জানায়, জেনারেল কিমের প্রথম চীনের কর্মকর্তাদের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করার কথা রয়েছে। সেখান থেকে রওনা দিয়ে বুধবার নিউইয়র্কে পৌঁছাবেন তিনি ও তার দল।

এর আগে বাতিলের ঘোষণা দিলেও বর্তমানে যুক্তরাষ্ট্র ও নর্থ কোরিয়া দুই দেশই কিম জং উন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যকার বৈঠক আগের নির্ধারিত সময়েই, অর্থাৎ ১২ জুন সিঙ্গাপুরে অনুষ্ঠিত হতে পারে বলে আশা প্রকাশ করছে।

আর সেই উদ্দেশ্যে দু’পক্ষই চেষ্টা চালিয়ে যাচ্ছে বৈঠকটিকে ঠিক পথে এগিয়ে নেয়ার জন্য।

তারই ধারাবাহিকতায় একটি পদক্ষেপ নর্থের সিনিয়র কর্মকর্তাদের এই সফর। ২০০০ সালের পর এ পর্যন্ত জেনারেল কিমই হলেন যুক্তরাষ্ট্রে সফররত সবচেয়ে উচ্চ পর্যায়ের নর্থ কোরীয় কর্মকর্তা।

Reneta

জেনারেল কিমের দলটির যুক্তরাষ্ট্রে সফর ও আলোচনা কিম-ট্রাম্পের বৈঠকের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কেননা এর মধ্য দিয়েই বোঝা যাবে দু’দেশের নেতার মধ্যে ঐতিহাসিক বৈঠকটি আদৌ হবে কিনা।

জেনারেল কিম ইয়ং চল ছিলেন নর্থ কোরিয়ার গুপ্তচর সংস্থার প্রধান। বর্তমানে তিনি দেশটির সবচেয়ে হাই প্রোফাইল কূটনীতিক দলের একজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়া
শেয়ারTweetPin1

সর্বশেষ

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

সারাদেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

শেখ হাসিনা ছিলেন ইতিহাসের ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT