চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভেনেজুয়েলা ও উরুগুয়ের সতর্কতা জারি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৮ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৯
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে পরপর দুটি হামলায় ৩১ জন নিহত হওয়ার ঘটনার জের ধরে নিজ দেশের অধিবাসীদের যুক্তরাষ্ট্র ভ্রমণে সতর্কতা জারি করেছে ভেনেজুয়েলা এবং উরুগুয়ে।

৪ আগস্ট যুক্তরাষ্ট্রের টেক্সাস এবং ওহাইয়ো রাজ্যে পরপর বন্দুকধারীর হামলার ঘটনা ঘটে। যেখানে ৩১ জন নিহত হয় এবং অনেকে আহত হয়েছেন।

সোমবার নিজ দেশের জনগণকে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সহিংসতা ও ঘৃণ্য অপরাধ সম্পর্কে সতর্ক করে দিয়ে ভ্রমণে সতর্কতা জারি করেছে দেশ দুটি।

Banglabid

উরুগুয়ের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ভ্রমণের সময় সেখানকার ক্রমবর্ধমান নির্বিচার সহিংসতা ও ঘৃণ্য অপরাধ, বর্ণবাদ এবং বৈষম্য বিষয়ে সাবধানতা অবলম্বন করুন।

সতর্কবাণীতে আরও উল্লেখ করা হয়েছে, সেখানকার জনগণের নির্বিচারে আগ্নেয়াস্ত্র দখল এবং উদ্ভূত পরিস্থিতি রোধে কর্তৃপক্ষের অপরাগতার কারণে ভ্রমণকারীদের জনবহুল এলাকা এবং কোনো অনুষ্ঠানে অংশগ্রহণে বিশেষত সতর্ক থাকা উচিত।

উরুগুয়ে সতর্কবাণীতে ডেট্রয়েট, বাল্টিমোর এবং আলবুকার্ক শহরগুলি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Reneta

কারণ হিসেবে বলা হয়েছে, সিইওওয়ার্ল্ড ম্যাগাজিন ২০১৯ অনুযায়ী ওই শহরগুলিকে বিশ্বের ২০টি বিপজ্জনক শহরের তালিকাভুক্ত করা হয়েছিলো।

সোমবার ভেনেজুয়েলার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকেও নিজ দেশের জনগণের জন্য একই রকম সতর্কতা জারি করেছে।

বলা হয়েছে, টেক্সাসের এল পাসো এবং ওহাইয়োর ডেটন শহরগুলির ঘটনার পর সেখানে ভ্রমণ স্থগিত অথবা  অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত।

ওই বিবৃতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সহিংস কর্মকাণ্ড এবং ঘৃণ্য অপরাধের বিস্তারের সময় মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে পরিকল্পনাকারীদের বিবেচনা করা উচিত।

ক্রমবর্ধমান সহিংসতাগুলি প্রমাণ করে যে, দেশটির অভিবাসী জনগোষ্ঠীর ওপর বর্ণবৈষম্য এবং বিদ্বেষ এবং তাদের নিয়ে বিভ্রান্তিকর কথাবার্তা, কর্মকাণ্ড এবং ওয়াশিংটনে রাজনৈতিক ক্ষমতাসম্পন্ন আধিপত্যবাদী অভিজাতদের উচ্চারিত নানা বৈষম্যমূলক আচরণ কতোটা ভয়ংকর রূপ নিয়েছে।

এই হিংসাত্মক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কারণ হলো, যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকার কর্তৃক জনগণকে নির্বিচারে আগ্নেয়াস্ত্র দখলে উৎসাহী করা।

এর আগে এপ্রিলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভেনেজুয়েলা ও উরুগুয়ে ভ্রমণে সতর্কতা জারি করেছিলো। ভেনেজুয়েলাকে ভ্রমণ সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র বলেছিলো, সন্ত্রাসী কর্মকাণ্ড, যুক্তরাষ্ট্রের নাগরিকদের নির্বিচারে আটক ইত্যাদি কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশটিতে ভ্রমণ করা উচিত হবে না।

২০১৮ সালের গ্যালাপ সমীক্ষায় দেখা গেছে, ভেনেজুয়েলা দ্বিতীয় বছরের জন্য বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশ হিসাবে ১৩ তম ছিলো, যার ফলে যুক্তরাষ্ট্র এই সতর্ক জারি করে।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজশাহীতে ট্রাক চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

পরবর্তী

বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের পরিবর্তে নাইজেরিয়া-নামিবিয়া

পরবর্তী

বিশ্বকাপ বাছাইয়ে জিম্বাবুয়ের পরিবর্তে নাইজেরিয়া-নামিবিয়া

ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ মারা গেছেন

সর্বশেষ

বিচ্ছেদের মামলা প্রত্যাহার, গোবিন্দ-সুনিতার দাম্পত্যে নতুন মোড়

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার অগ্নিকাণ্ড বিষয়ে বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু

আগস্ট ১৯, ২০২৬

সরকারের ১৮০ দিন: সামাজিক সুরক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার

আগস্ট ১৯, ২০২৬
ছবি: মায়ের মুক্তির জন্য মুন্সীগঞ্জে  দীপু মনির মেয়ে দিপাবলি।

জেলা প্রশাসকের কার্যালয়ে ছুটে এলেন দীপু মনির মেয়ে

আগস্ট ১৯, ২০২৬

শুটিং সেটে মারাত্মক চোট, কেমন আছেন কার্তিক?

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT