চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র ভ্রমণে করোনা পরীক্ষার নিয়ম সহজ করতে আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৩ অপরাহ্ন ০৩, ফেব্রুয়ারি ২০২২
আন্তর্জাতিক
A A

মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী টিকাপ্রাপ্ত যাত্রীদের ক্ষেত্রে কোভিড-১৯ প্রাক-প্রস্থান পরীক্ষার যে বাধ্যবাধকতা তা প্রত্যাহার করতে হোয়াইট হাউজের কাছে আবেদন জানিয়েছে মার্কিন প্রধান এয়ারলাইন্স, ব্যবসায়ী সংগঠন এবং ভ্রমণ বিষয়ক সংস্থাগুলো।

গতকাল বুধবার একটি চিঠির মাধ্যমে এই আবেদন করা হয় বলে জানায় বিবিসি।

এয়ারলাইন্স অব আমেরিকা, দ্য ইউএসএ চ্যাম্বার অব কমার্স, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট এ্যাসোসিয়েশন, অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিস এ্যাসোসিয়েশন, দ্য ইউএস ট্রাভেল এ্যাসোসিয়েশনসহ আরও কিছু প্রতিষ্ঠান হোয়াইট হাউজের করোনা ভাইরাস রেসপন্স কো অর্ডিনেটর জেফ জিয়ান্টসকে দেওয়া চিঠিতে এই আবেদন জানায়।

বিমান যাত্রীদের উপর করা একটা সমীক্ষার ফলাফলে দেখা গেছে, প্রাক-প্রস্থান পরীক্ষার বাধ্যবাধকতার কারণে আন্তর্জাতিক ভ্রমণে আগ্রহ হারিয়ে ফেলছে যাত্রীরা। যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

এয়ারলাইন্স প্রতিষ্ঠানগুলো বলছে, ২০১৯ এর তুলনায় যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক ভ্রমণ কমেছে ৩৮ শতাংশ।

গত ডিসেম্বরে ভ্রমণকারীদের উপর কঠোর নিয়ম আরোপ করে বলা হয়, আন্তর্জাতিক যাত্রীদের ভ্রমণের একদিনের মধ্যে কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে।

Reneta

এর আগের নিয়মে বলা হয়েছিলো, আন্তর্জাতিক ভ্রমণকারীদের ক্ষেত্রে টিকাপ্রাপ্ত যাত্রীরা প্রস্থানের ৩ দিনের মধ্যে করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ হতে হবে।

তবে হোয়াইট হাউজ এবং সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) অভ্যন্তরীণ ভ্রমণের ক্ষেত্রে এমন কোনো নিয়ম প্রয়োগ করেনি।

এয়ারলাইন্স সংস্থাগুলোর প্রেরিত চিঠিতে বলা হয়, যুক্তরাষ্ট্রে ৭ কোটি ৪৩ লাখ মানুষ করোনা আক্রান্ত অর্থাৎ দেশটির ২২ শতাংশ মানুষের শরীরে এই ভাইরাসের উপস্থিতি রয়েছে। দেশটি জুড়ে বিস্তৃত এই ভাইরাসটি নিয়ন্ত্রণ করতে কেবল বিমান ভ্রমণে বিধিনিষেধ প্রয়োগ করা হলে তা বিশেষ কোনো পরিবর্তন আনবে না।

যদি আবার কোনো নতুন ভ্যারিয়েন্ট ছড়ায় সে ক্ষেত্রে প্রয়োজনে আবার প্রাক-প্রস্থান পরীক্ষা চালু করা যাবে বলে উল্লেখ করা হয় চিঠিতে।

চিঠিতে উল্লেখ করা হয় ইউরোপীয় ইউনিয়নও ইউরোপের অভ্যন্তরে সব দেশে ভ্রমণের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল করতে যাচ্ছে। ব্রিটেন আগামী ১১ ফেব্রুয়ারি থেকে দেশটিতে ভ্রমণে আগ্রহী টিকাপ্রাপ্ত যাত্রীদের ক্ষেত্রে প্রাক-প্রস্থান পরীক্ষার নিয়ম প্রত্যাহার করতে যাচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬

জন্মদিনে সন্‌জীদা খাতুনকে নিবেদন করে ছায়ানটের বসন্ত অনুষ্ঠান

এপ্রিল ৫, ২০২৬

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নদের রাজকীয় সংবর্ধনা

এপ্রিল ৫, ২০২৬

ত্রিশালে জাতীয়ভাবে নজরুল জন্মজয়ন্তী, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

কেরাণীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় আগুনে মৃতের সংখ্যা বেড়ে ৬

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT