চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী

তারিকুল ইসলাম মাসুম তারিকুল ইসলাম মাসুম
১০:৫৬ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০১৫
বাংলাদেশ
A A

জাতিসংঘের ৭০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অধিবেশনে যোগদান ছাড়াও আইটিইউ এ্যাওয়ার্ড এবং চ্যম্পিয়ন অব দ্যা আর্থ এ্যওয়ার্ড গ্রহণ করবেন প্রধানমন্ত্রী।

২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১০টায় জন এফ কেনেডি এয়ারপোর্টে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হসিনা। এয়ারপোর্ট থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে যাওয়া হয় ম্যানহাটনের হোটল ওয়াল্ডর্ফ এস্টোরিয়াতে। যুক্তরাষ্ট্রে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।

২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ঈদুল আজহা পালিত হচ্ছে। এদিন বিকেলে ম্যারিয়ট হোটেলে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী।

এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দিবেন পোপ ফ্রান্সিস। ২৫ সেপ্টেম্বর ওই অধিবেশনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১শ’ ৭০টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান।

ওইদিন জাতিসংঘের পোষ্ট ২০১৫ উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক শীর্ষ সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণের প্ল্যানারিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. এম. আব্দুল মোমেন জানান, ২৬ সেপ্টেম্বর টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি পরিবর্তন এবং টেকসই ব্যবহার বিষয়ক পর্বে কো-চেয়ারের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী। এছাড়াও আইটিইউ এ্যাওয়ার্ডও গ্রহণ করবেন তিনি।

Reneta

২৭ সেপ্টেম্বর সম্মেলনে প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন। এছাড়া একটি নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন। সন্ধ্যায় গ্রহণ করবেন চ্যম্পিয়ন অব দ্যা আর্থ এ্যাওয়ার্ড।

আব্দুল মোমেন বলেন, গত কয়েক বছর ধরেই প্রধানমন্ত্রী সাধারণ অধিবেশনে বক্তৃতা করে আসছেন মানসম্মত শিক্ষা, ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা ও ছোট দেশগুলোর বিভিন্ন আন্তর্জাতিক ও অর্থনৈতিক সংস্থায় অন্তর্ভুক্তিসহ নানা বিষয়ে।

অভিবাসী উন্নয়ন, প্রযুক্তির স্থানান্তরের মতো উন্নয়নমূলক বিষয়গুলোতে বাংলাদেশ এগিয়ে আছে। তাই টেকসই উন্নয়ন বাংলাদেশের দখলে রয়েছে বলে তিনি মনে করেন।

২৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনের উদ্বোধনীতে যোগ দিবেন এবং ৩০ সেপ্টেম্বর বাংলায় ভাষণ দিবেন প্রধানমন্ত্রী। এছাড়াও বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

২০০০ সালে জাতিসংঘ ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ ঘোষণা করছিলো। এর ১৫ বছর পর জাতিসংঘের এবারের অধিবেশনে ঘোষণা করা হবে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’। এই দুই অধিবেশনে নারী প্রধানমন্ত্রী হিসেবে একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাতিসংঘের সাধারণ অধিবেশনপ্রধানমন্ত্রীশেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা চার বিশ্বকাপে অনুমান সঠিক ছিল, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT