চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে নির্বাচন: আদালতের সিদ্ধান্তের প্রভাব খুবই কম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩১ অপরাহ্ন ০৫, নভেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে মার্কিন নির্বাচন পরিস্থিতি। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন আর দীর্ঘ ভোট গণনা প্রক্রিয়ার পর বাইডেনের সাথে পার্থক্য কম হওয়ায় আদালতে গেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকরা বলছেন, সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় শেষ পর্যন্ত র্নিবাচনে আদালতের সিদ্ধান্তের প্রভাব পড়ার সম্ভাবনা খুবই কম।

নির্বাচনী প্রচারের সময় থেকেই ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে আসছিলেন, বিজয় ছিনিয়ে আনতে প্রয়োজনে আদালতে যাবেন তিনি।

সেই হুঁশিয়ারি বাস্তবে রূপ নিতে শুরু করেছে। আদালত ট্রাম্পের অভিযোগ আমলে নিলে তিক্ত আইনি লড়াইয়ে যাবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট পার্টি। কে হবেন মার্কিন প্রেসিডেন্ট প্রশ্নের উত্তর পেতে কয়েক সপ্তাহও লাগতে পারে।

ট্রাম্প শিবির থেকে এরই মধ্যে পেনসিলভিনিয়া, উইসকনসিন, জর্জিয়া এবং মিশিগানে ভোট গণনা বন্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছে।

আইনি প্রক্রিয়ায় জটিলতা থাকলেও তা নিষ্পত্তির সময় খুবই সীমিত। ১৪ই ডিসেম্বর স্টেট ইলেক্টররা ইলেক্টোরাল ভোট জমা দেবেন। জানুয়ারির ২০ তারিখে মার্কিন প্রেসিডেন্ট শপথ নেবেন এবং ঐতিহাসিকভাবে এই তারিখ হেরফেরের কোনো নজির নেই।

Reneta

তাই সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেও বিচারকদের সময় খুবই সীমিত। বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্প নির্বাচনে কারচুপির যে অভিযোগ এনেছেন তা আদালতে প্রমাণ করা কষ্টসাধ্য। ভোট গণনা থামানোর আবেদনগুলোরও তেমন ভিত্তি নেই।

মার্কিন নির্বাচন আদালতে গড়ানোর সবশেষ নজির ২০০০ সালে। সেবার মাত্র কয়েকশ ভোটের ব্যবধানে আল গোরকে হারিয়েছিলেন জর্জ ডব্লিউ বুশ। ভোট পুনর্গণনার আবেদন হলেও পরে তা নাকচ করে দেন আদালত।

এবারও তেমন কোনো আইনি লড়াই হবে কি না জানা অপেক্ষায় রয়েছে বিশ্ব।

Jui  Banner Campaign
ট্যাগ: আইনি লড়াইজো বাইডেনট্রাম্প শিবিরডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

১৮০ দিনের মধ্যে দেশব্যাপী খাল খনন শুরু করবে সরকার: পানিসম্পদ মন্ত্রী

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সেমিতে পাকিস্তানকে কেবল ১১১ রানের লক্ষ্য দিতে পারল বাংলাদেশ

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

ফেব্রুয়ারি ২০, ২০২৬

কানাডায় “ইয়ুথ ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ও লিটারেসি ওয়ার্কশপ” সম্পন্ন

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বাড়ি ফিরলেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি, তবে…

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT