চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র নর্থ কোরিয়া আক্রমণ করলে কী করবে রাশিয়া?

শর্মিলা সিনড্রেলাশর্মিলা সিনড্রেলা
৬:৫১ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্র আর নর্থ কোরিয়ার একে অন্যের প্রতি দেয়া হুমকির পর টানটান উত্তেজনা তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সারা বিশ্বই এখন দুশ্চিন্তায়। দেশ দুটির মধ্যে যুদ্ধ শুরু হলে বা নর্থ কোরিয়া আক্রান্ত হলে কি হবে? বিশ্বের কোন কোন দেশ নর্থ কোরিয়ার পাশে থাকবে? আর যুক্তরাষ্ট্রকে সহায়তা দেবে কোন কোন দেশ? এসব প্রশ্ন নিয়ে শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। বিশেষ করে অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র রাশিয়া ওই দুই দেশের মধ্যে কাকে সমর্থন করবে?

নর্থ কোরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বিশ্লেষণ করে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও আমেরিকার মধ্যে চলমান স্নায়ুযুদ্ধের সময় থেকেই নর্থ কোরিয়া ও রাশিয়া একে অন্যের মিত্র। অন্যদিকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ। সম্প্রতি তা আরো বেশি নাজুক অবস্থায় পৌঁছায় সিরিয়া ইস্যুতে। তবে এর শুরু ইউক্রেনের ক্রিমিয়াকে কেন্দ্র করে।

সম্পর্ক খারাপের কথা স্বীকার করে ইউএস সেক্রেটারি অব স্টেট রেক্স টিলারসন বলেন, বর্তমানে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক অন্য যেকোনো সময়ের চেয়ে খারাপ অবস্থানে রয়েছে। আর হয়েছে সিরিয়া ইস্যুতেই।

ভৌগলিক অবস্থান বিবেচনায় চীন ও রাশিয়ার মাঝখানে একটি বাফার রাষ্ট্র নর্থ কোরিয়া। নিজেদের জাতীয় নিরাপত্তার স্বার্থেও দেশটিকে ঠিক রাখা প্রয়োজন বলে মনে করতে পারে রাশিয়া।

‘ডে অব সান’ উপলক্ষে নর্থ কোরিয়ার সামরিক মহড়া

২০১৫ সালকে রাশিয়া ও নর্থ কোরিয়া তাদের ‘সম্পর্কের বছর’ হিসেবে পালন করেছে। এর উদ্দেশ্য দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ককে আরো বেশি গভীর করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৭০ বছর পূর্তিতেও রাশিয়া ভ্রমণের কথা ছিলো নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনের। যদিও কোরিয়ার আভ্যন্তরীণ কিছু কারণেই সেটি আর হয়ে ওঠেনি।

এরও তিন বছর আগে মস্কো সোভিয়েত ইউনিয়নের সময়কার নর্থ কোরিয়ার ১০ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ মাফ করে দেয়। সব মিলিয়ে রাশিয়া ও নর্থ কোরিয়ার মধ্যে সম্পর্কটা আগে থেকেই গভীর।

Reneta

গত বছর নর্থ কোরিয়া যখন ক্রমাগত পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছিলো তখন রাশিয়া বলেছিল, তাদের ক্রমাগত এমন সব হুমকি সবাইকে নর্থ কোরিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক সেনাদের ব্যবহার করতে উদ্বুদ্ধ করবে। বিরোধীদের প্রতি এভাবে খোলাখুলি হুমকি দেওয়ার বিষয়টিকেও তারা খুবই নিষিদ্ধ বলে বিবেচনা করেন বলে জানান। তবে রাশিয়ার এমন বক্তব্যকে নর্থ কোরিয়াকে নিয়ন্ত্রণ নয় বরং তাদের প্রতি সহযোগিতার শপথ হিসেবে মনে করেন অনেকে। সেই একই সময়ে যুক্তরাষ্ট্র-সাউথ কোরিয়ার যৌথ সেনা মহড়াকেও প্রশ্নবিদ্ধ করতে ভোলেনি রাশিয়া। সেটাকে নজিরবিহীন সেনাবাহিনী ও রাজনৈতিক চাপ হিসেবে উল্লেখ করেন তারা।

চীনও এরই মধ্যে নর্থ কোরিয়া ও যুক্তরাষ্ট্রকে নিজেদের বিধ্বংসী অবস্থান থেকে সরে আসার আহ্বান জানিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং য়ি বলেছেন, যেকোনো সময় সংঘর্ষে জড়াতে পারে দুই দেশ। একে অন্যকে যুদ্ধ করতে উত্তেজিত করা এবং হুমকি দেওয়া থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ করছি। পরিস্থিতি খুব খারাপের দিকে না যেতে দেওয়ার আহ্বান জানাচ্ছি।

এমনকি নর্থ কোরিয়াকে ঠাণ্ডা করতে রাশিয়াকে আহ্বান জানিয়েছে চীন নিজেও।  যদিও যুক্তরাষ্ট্র ও পিয়ংইয়ংয়ের মধ্যে ঝামেলার সুযোগও রয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, এমন বাড়তে থাকা সব দুশ্চিন্তার মধ্যে থেকেই আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আরো একটু সংযত হতে। আমি পৃথিবীর সব দেশকে- ধ্বংস ডেকে আনবে এমন সব কার্যক্রম স্থগিত করার আহ্বান জানাবো।

তবে এত কিছুর পরও নতুন করে ভাবার বিষয় হচ্ছে, রাশিয়া নাকি তাদের মিসাইলগুলো নর্থ কোরিয়া সীমান্তের কাছে সরিয়ে নিয়ে যাচ্ছে। নর্থ কোরিয়ার সীমান্ত থেকে মাত্র আট কিলোমিটার দূরে অবস্থিত ভ্লাদিভস্তকে নিজেদের মিসাইল স্থাপন করছে রাশিয়া।

এখান থেকে কিম জং উনের প্রশাসনিক রাজ্য খুব কাছেই। যদিও এখনো এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি রাশিয়া। ফলে ঠিক বোঝা যাচ্ছে না কেন সেগুলো নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু সীমান্তের আশপাশের শহরে বসবাসকারীরা এসব দেখে ভীত হয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দেন সেগুলোর ছবি।

প্রকাশিত খবরে জানা যায়, রাশিয়ান মিলিটারিরা অন্তত আটটি এয়ার মিসাইল নিয়ে গেছে। এসবই রাশিয়ার আকাশ প্রতিরক্ষার অংশ। ভ্লাদিভস্তকে নাকি আগে থেকেই রাশিয়ার একটি বড় নৌবাহিনী রয়েছে।

এমন সময়েই এমন কাজ শুরু করেছে রাশিয়া যখন শোনা যাচ্ছে নর্থ কোরিয়ার কাছে তিন বছরে জমা হয়েছে অন্তত ৬০টি পারমাণবিক অস্ত্র। এরই মধ্যে নর্থ কোরিয়া ঘোষণা দিয়েছে, আমেরিকার সঙ্গে সব ধরনের যুদ্ধের জন্য প্রস্তত তারা। আর কিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তারা আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছেন। গত সপ্তাহে আফগানিস্তানে আইএস টানেলে হামলার মধ্যে দিয়ে নিজেদের আক্রমণ শুরু করেছে যুক্তরাষ্ট্র।

জাপানের গণমাধ্যমের দাবি, এরই মধ্যে চীন ও রাশিয়া কিছু গুপ্তচর জাহাজ পাঠিয়েছে আমেরিকার কার্ল ভিনসন নামের এয়ারক্রাফটবাহী যুদ্ধজাহাজকে অনুসরণ করতে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে চীন ও রাশিয়া যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া বুঝতে চাইছে।

এসব বিবেচনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক যেহেতু সেই শীতল যুদ্ধের পর থেকেই খারাপ। তাই নর্থ কোরিয়ার যুক্তরাষ্ট্রের এমন যুদ্ধ যুদ্ধ পরিস্থিতিতে  মস্কো বর্তমানে নীবর থাকলেও শেষ পর্যন্ত নর্থ কোরিয়ার পক্ষ নিলেও অবাক হওয়ার মতো কিছু থাকবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নর্থ কোরিয়াযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

নারী তারকা নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ক্ষমা চাইলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী

জুলাই ৬, ২০২৬

কোয়ার্টারে কেনের ইংল্যান্ডের মুখোমুখি হালান্ডের নরওয়ে

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় পুকুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ মাদ্রাসা ছাত্রের মৃত্যু

জুলাই ৬, ২০২৬

টানা বর্ষণে কক্সবাজারে পাহাড়ধসে ৯ জনের মৃত্যু

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালে সড়কে প্রাণ গেল এক বাংলাদেশির

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT