আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ‘মিথ্যাচারের’ নিন্দা ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা, আন্তর্জাতিক রাজনীতি আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরাসি পররাষ্ট্রমন্ত্রীর বক্তৃতা, যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ‘মিথ্যাচার’ নিন্দা করেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র একটি নতুন নিরাপত্তা চুক্তি নিয়ে মিথ্যাচার করছে বলে অভিযোগ করে এর নিন্দা জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী।

ফ্রান্সের টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দেশগুলোকে ‘বিশ্বাস ও অবমাননার একটি বড় লঙ্ঘন’ বলে অভিযুক্ত করেছেন।

বিবিসির প্রতিবেদনের তথ্য মতে, ফ্রান্সের এমন অভিযোগের কারণ ‘অকাস’ নামের একটি নিরাপত্তা চুক্তি। চীনকে মোকাবিলা করতে প্রভাবশালী পশ্চিমা তিনটি দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার উদ্যোগে অকাস নামের একটি নিরাপত্তা চুক্তির কথা ঘোষণা করার কয়েক দিন পরেই এই সমঝোতা বড় ধরনের সমালোচনার মুখে পড়েছে।

ঐতিহাসিক এই চুক্তিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের পক্ষ থেকে অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের জন্য উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি সরবরাহ কথা বলা হয়েছে।

অন্যদিকে, নবগঠিত অকাস জোটের তিনটি দেশ যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার মধ্যে যে সমঝোতা হয়েছে তাতে পরমাণু শক্তি-চালিত সাবমেরিন বা ডুবোজাহাজ তৈরির জন্য অস্ট্রেলিয়াকে প্রযুক্তি সরবরাহ করার কথা বলা হয়েছে।

অস্ট্রেলিয়ার দক্ষিণে অ্যাডেলেইডে এসব সাবমেরিন নির্মাণ করা হবে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়ার এই নতুন উদ্যোগে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ হয়েছে প্যারিস। কারণ তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই চুক্তির ফলে অস্ট্রেলিয়ার সাথে তাদের পূর্ব-স্বাক্ষরিত বহু কোটি ডলারের একটি সমঝোতা ভেস্তে গেছে।

বিষয়:অকাস নিরাপত্তা চুক্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…