চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র এবং আইএসের মধ্যে কোনো পার্থক্য নেই: হামিদ কারজাই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩৮ অপরাহ্ণ ২২, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A
Former Afghan president Hamid Karzai speaks during an interview with the Associated Press in Kabul, Afghanistan, Monday, April 17, 2017. (AP Photo/Rahmat Gul)

Former Afghan president Hamid Karzai speaks during an interview with the Associated Press in Kabul, Afghanistan, Monday, April 17, 2017. (AP Photo/Rahmat Gul)

মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত সাবেক আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই বলেছেন, যুক্তরাষ্ট্র এবং জঙ্গি সংগঠন আইএসের মধ্যে তিনি কোনো পার্থক্য খুঁজে পান না। চলতি সপ্তাহে ভয়েস অফ আমেরিকার (ভিওএ) আফগান শাখাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাৎকারে কারজাই সরাসরি বলেন, ‘আমি দায়েশ (আইএসের আরবি নাম) এবং আমেরিকার মধ্যে কোনো পার্থক্য করি না।’

ওই সাক্ষাৎকারে আবারও তিনি আফগানিস্তানে জিবিইউ-৪৩ ম্যাসিভ অর্ড্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি) বা ‘সব বোমার মা’ বোমা বিস্ফোরণের নিন্দা জানান। সেই হামলায় ৯৫ আইএস জঙ্গি নিহত হয়েছে বলে যুক্তরাষ্ট্র দাবি করলেও কারজাই বলেন, এই হামলায় আইএসের তেমন কিছুই হয়নি।

‘তারা (যুক্তরাষ্ট্র) আফগানিস্তানে বোমা ফেলার পরও তো দায়েশ নিশ্চিহ্ন হলো না,’ বলেন কারজাই, ‘তারা আফগানিস্তানের ওপর আণবিক বোমা ফেলেছে – ‘সব বোমার মা’ আর একটি আণবিক বোমার মধ্যে কোনো পার্থক্য নেই। আমি দায়েশকে যুক্তরাষ্ট্রের একটি হাতিয়ার মনে করি।’

২০০১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা আফগানিস্তানের ক্ষমতায় থাকা হামিদ কারজাইয়ের যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক সাম্প্রতিক সময়ে বেশ তিক্ত হয়ে উঠেছে। তিনি বেশ কয়েকবার তালেবানের পাশাপাশি যুক্তরাষ্ট্রকেও আফগানিস্তান অস্থিতিশীল করার দায়ে অভিযুক্ত করেছেন।

এমনকি ২০১৪ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা দেশটির বাগরাম সামরিক ঘাঁটিতে আকস্মিক সফরে গেলেও তার সঙ্গে দেখা করতে রাজি হননি কারজাই। সম্প্রতি যুক্তরাষ্ট্র-রাশিয়া সম্পর্কের অবনতির কারণে তিনি আরও বেশি অখুশি। ভিওএ’কে দেয়া সাক্ষাৎকারেও এ বিষয়ে কথা বলেন তিনি।

Reneta

আফগানিস্তানের ভবিষ্যৎ নিয়ে সম্প্রতি রাশিয়ার মধ্যস্থতায় আয়োজিত এক আলোচনায় যুক্তরাষ্ট্রের অংশ না নেয়ার কারণই ছিল সেটি রাশিয়ার উদ্যোগ বলে।

কারজাইয়ের অভিযোগ, এভাবে আলোচনায় যোগ না দিয়ে যুক্তরাষ্ট্র দেখিয়ে দিয়েছে, তারা আফগানিস্তানে শান্তিস্থাপন প্রচেষ্টার ব্যাপারে উদাসীন।

তিনি বলেন, ‘রাশিয়া তালেবানের সঙ্গে বৈঠক করে। যুক্তরাষ্ট্রও তালেবানের সঙ্গে বৈঠক করে। নরওয়ে, জার্মানি এবং অন্যান্য দেশগুলোও তাদের সঙ্গে আলোচনায় বসে। রাশিয়ার অবশ্যই তালেবানের সঙ্গে আলোচনায় বসার অধিকার রয়েছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসআফগানিস্তান
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT