চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় শনাক্ত ৭১ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২১ পূর্বাহ্ন ০১, আগস্ট ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাসের প্রকোপ কোথাও কমছে আবার কোথাও বেড়ে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ শনাক্ত হয়েছে ৭০ হাজার ৯০০ জন। একই সময়ে দেশটিতে প্রাণ হারিয়েছে ১ হাজার ৪৬২ জন মানুষ।

ওয়ার্ল্ডোমিটারের হিসাব বলছে, গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত শনাক্তের সংখ্যা ভারতে। সেখানে শনাক্ত হয়েছে ৫৭ হাজারেরও বেশি মানুষ। আর ব্রাজিলে এই সময়ে আক্রান্ত হয়েছে সাড়ে ৫২ হাজার জন।

ব্রাজিলে ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছে ১ হাজার ১৯১ জন। আর ভারতে ৭৬৫জন।

যুক্তরাজ্যেও করোনাভাইরাসের সংক্রমণ আরো বাড়ছে। তাই সেখানে এই সপ্তাহের শেষের দিকে যেসব নিষেধাজ্ঞা শিথিল করার পরিকল্পনা ছিলো তা পিছিয়ে যাচ্ছে অন্তত ২ সপ্তাহ।

দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন জানিয়েছেন, ক্যাসিনোসহ আরো কিছু জায়গা বন্ধই থাকবে। ইনডোর কিছু জায়গা যেমন সিনেমা দেখতে গেলেও মুখে অবশ্যই মাস্ক পরতে হবে।

যুক্তরাজ্যে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখেরও বেশি মানুষ আর প্রাণ হারিয়েছে ৪৬ হাজারেরও বেশি জন। সম্প্রতি সেখানে নতুন করে ১২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে আর আক্রান্ত হয়েছে ৮৮০ জন। তারপরই পরিস্থিতি সামলাতে নতুন পরিকল্পনা করছে দেশটি।

Reneta

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। বর্তমানে সারাবিশ্বের ১ কোটি সাড়ে ৭৭ লাখ মানুষ এই ভাইরাসের সঙ্গে যুদ্ধ করছে।

এরই মধ্যে প্রাণ হারিয়েছে ৬ লাখ ৮২ হাজার মানুষ। আর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ১ কোটি ১১ লাখ ৬০ হাজার মানুষ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসযুক্তরাজ্যযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

কার হাতে উঠবে লাক্স সুপারস্টারের ট্রফি?

এপ্রিল ২, ২০২৬

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন ফন ডার ডুসেন

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে ইরানের অবরোধ, আটকা ২ হাজারের বেশি জাহাজ

এপ্রিল ২, ২০২৬

ডিজেলের মজুত সব থেকে বেশি, অকটেন কম

এপ্রিল ২, ২০২৬

বোরিস্লাভ মিহাইলোভ, বুলগেরিয়ার সারপ্রাইজ কিংবদন্তি

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT