চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ১৮ বছর আগে চুরি যাওয়া নবজাতক উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৯ পূর্বাহ্ণ ১৪, জানুয়ারি ২০১৭
অদ্ভুতুড়ে
A A
বামে:চুরি যাওয়ার সময় শিশু কামিয়াহ; ডানে: অপহরণে অভিযুক্ত গ্লোরিয়া উইলিয়ামস

বামে:চুরি যাওয়ার সময় শিশু কামিয়াহ; ডানে: অপহরণে অভিযুক্ত গ্লোরিয়া উইলিয়ামস

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের জ্যাকসনভিল শহর। সেখানকার একটি হাসপাতাল থেকে চুরি যাওয়া এক নবজাতককে সাউথ ক্যারোলাইনা থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে উদ্ধারের পর আর সেই নবজাতক ‘নবজাতক’ নেই। কেননা এর মাঝে পেরিয়ে গেছে দীর্ঘ ১৮টি বছর।

কামিয়াহ মবলিকে ১৯৯৮ সালের জুলাইয়ে হাসপাতাল থেকে অপহরণ করা হয়েছিল। ১৮ বছর পর অবশেষে তাকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উদ্ধার করেছে।

বিবিসি জানায়, এই অপহরণের দায়ে গ্লোরিয়া উইলিয়ামস নামে ৫১ বছর বয়সী এক মহিলার বিরুদ্ধে অভিযোগ এনেছে সাউথ ক্যারোলাইনার ওয়াল্টারবোরো কর্তৃপক্ষ। কামিয়াহ এতদিন ভিন্ন নামে পরিচিত ছিলেন এবং গ্লোরিয়াকেই মা বলে জানতেন।

জ্যাকসনভিলের শেরিফের অফিস থেকে জানানো হয়েছে, ডিএনএ পরীক্ষার মাধ্যমে কামিয়াহর পরিচয় নিশ্চিত করা হয়েছে। তিনি এখন সম্পূর্ণ সুস্থ-সবল এবং স্বাভাবিক একজন অষ্টাদশী তরুণী।

কর্মকর্তারা বলেছেন, ওই অপহরণের ঘটনাটি নিয়ে এর আগে অন্তত আড়াই হাজার ‘গোপন সংবাদ’ যাচাই বাছাই করেছেন তারা। কিন্তু শেষ পর্যন্ত গত বছর পাওয়া একটি ‘গোপন সংবাদে’ কাজ হয়।

কামিয়াহ যখন অপহরণ হন, তখন তার কোনো ছবি ছিল না। বাবা-মায়ের বর্ণনা শুনে শিল্পীর আঁকা একটি ছবিই ছিল পুলিশের ভরসা।

Reneta

জ্যাকসনভিলের ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারের একজন স্বাস্থ্যকর্মীর ছদ্মবেশে এক নারী মাত্র আট ঘণ্টা বয়সী কামিয়াহকে অপহরণ করে নিয়ে যায়। তার মা সানারাকে ওই মহিলা এসে বলেছিল শিশুটির জ্বর হয়েছে এবং তার পরীক্ষা নিরীক্ষা প্রয়োজন। এই বলে সে ওই শিশুকে নিয়ে উধাও হয়ে যায়।

সানারা তার সদ্য অপহৃত কন্যাকে উদ্ধারে তৎপর হন। ঘটনাটি ওই সময়ে গণমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

কামিয়াহর আসল মা-বাবাকে খবরটি জানানো হয়েছে, খবর পেয়ে তারা ‘উল্লসিত’ও হয়েছেন। কিন্তু তদন্ত কর্মকর্তাদের মতে, কামিয়াহ মবলি যেহেতু একজন প্রাপ্তবয়স্ক, সেহেতু তিনি এখন কী করবেন তা তার ওপরই নির্ভর করছে।

“অপহরণের সময় তিনি (কামিয়াহ) ছিলেন সদ্যজাত শিশু। পুরো ব্যাপারটি বুঝে ওঠার জন্য এখন তার সময় প্রয়োজন,” সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন জ্যাকসনভিলের শেরিফ মাইক উইলিয়ামস, “আমরা তার ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করি, আপনাদেরও করা উচিত।”

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অপহরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

মেটলাইফে সেই বিষাদগাঁথা স্মৃতি ও একদশক পর মেসির মহাকাব্যিক প্রত্যাবর্তন

জুলাই ১৮, ২০২৬

সন্ধ্যার পর শিক্ষার্থীদের বাইরে ঘোরাফেরায় নিষেধাজ্ঞা

জুলাই ১৮, ২০২৬

হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৭৮৪

জুলাই ১৮, ২০২৬

গোসল করানো ৫ মাসের ইয়ামালই ফাইনাল প্রতিপক্ষ মেসির, কী সেই ছবির ইতিহাস

জুলাই ১৮, ২০২৬

এক ঐতিহাসিক রেকর্ডের দ্বারপ্রান্তে লিওনেল মেসি

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT