চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে সংক্রমণ কমলেও বেড়েছে ইউরোপে, আরও মৃত্যু ১১ হাজার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ পূর্বাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
করোনাভাইরাস

করোনাভাইরাস

বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছে ২০ লাখের বেশি মানুষ। এ সময়ে মৃত্যু ছাড়িয়েছে ১১ হাজার। যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ কিছুটা কমলেও বেড়েছে পুরো ইউরোপজুড়ে।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে ২০ লাখ ১৭ হাজার ২৪৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছে ১১ হাজার ২১২ জনের।

সংক্রমণের দিক দিয়ে প্রথম অবস্থানে রয়েছে জার্মানি। শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২ লাখ ২৭ হাজার ৬১৩ জন। আর মারা গেছেন ২৪৪ জন।

আক্রান্তের দিক থেকে এদিন বিশ্বে দ্বিতীয় স্থানে থাকা রাশিয়ায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬২২ জন। পাশাপাশি মৃত্যু হয়েছে ৭৯০ জনের।

নতুন সংক্রমণে তৃতীয় অবস্থানে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ১ লাখ ২৯ হাজার ২৬৬ জন। মৃত্যু হয়েছে ১ হাজার ১২৯ জনের।

এই সময়ে সংক্রমণে চতুর্থ স্থানে থাকা যুক্তরাষ্ট্রে নতুন আক্রান্ত হয়েছে ১ লাখ ৩ হাজার ৩৭৭ জন। সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ১৮৪ জনের। অর্থাৎ মৃত্যুর দিক থেকে প্রথম অবস্থানে রয়েছে দেশটি।

Reneta

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৩৬৯ জনে। আর বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৫৮ লাখ ৮০ হাজারের বেশি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসজার্মানিব্রাজিলযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আসমা আল-আসাদ: লন্ডন থেকে সিরিয়ার রক্তাক্ত রাজনীতি ও ক্ষমতার ভরকেন্দ্রে

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ অভিমুখে শিক্ষার্থীরা

জুলাই ১৪, ২০২৬
ছবি: রূপনগর থানা বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম।

রূপনগরে বিএনপির নতুন আহ্বায়ক এম আশরাফুল ইসলাম

জুলাই ১৪, ২০২৬

স্বাস্থ্য বীমার চেক পেলেন ১৮ সম্প্রচার সাংবাদিক

জুলাই ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত ৬

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT