চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোর শীর্ষ পঁচিশে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৪ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

২০১৬-১৭ শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানোয় শীর্ষ পঁচিশটি দেশের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বিগত পাঁচ বছরে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা ৫৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০১৭ সালের ‘ওপেন ডোর রিপোর্ট’, ‘ইন্টারন্যাশনাল এডুকেশনাল এক্সচেঞ্জ’ অনুযায়ী যুক্তরাষ্ট্রে পড়তে যাওয়া বাংলাদেশী শিক্ষার্থীদের সংখ্যা ৯.৭ শতাংশ, যা আন্তর্জাতিক গড় ৩.৪ শতাংশ ছাড়িয়ে গেছে।

আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে এডুকেশন ইউএসএ বাংলাদেশ দেশজুড়ে ১৩ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত ধারাবাহিক প্রোগ্রামের আয়োজন করেছে। আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০১৭ তে প্রায় ত্রিশটি কার্যক্রম অন্তর্ভুক্ত রয়েছে যা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা, বাংলাদেশে শিক্ষক এবং কাউন্সেলর নেটওয়ার্ক দৃঢ় করবে এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের এক্সচেঞ্জ প্রোগ্রামগুলোর প্রসার করবে।

২০১৬-১৭ তে টানা দ্বিতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রের কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো দশ লাখেরও বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তি করেছে, যা রেকর্ড দশ লাখ আশি হাজার সংখ্যায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্র উচ্চশিক্ষার্থে মোট আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্রমাগত বিস্তার টানা এগারো বছরের মতো অব্যাহত রয়েছে।

বাংলাদেশে, এডুকেশন ইউএসএ-এর পরামর্শ সেবা এবং রেফারেন্স বিষয়াদি দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায়, তার মধ্যে ঢাকার বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডিতে এডওয়ার্ড এম. কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিসেস এন্ড দ্য আর্টস এবং চট্টগ্রামে আমেরিকান কর্নার, যেখানে প্রশিক্ষিত উপদেষ্টারা ইনফরমেশন সেশন পরিচালনা করে থাকেন এবং প্রত্যেক শিক্ষার্থী ও অভিভাবকদের কাউন্সেলিং সেবা দিয়ে থাকেন। এডুকেশন ইউএসএ-এর রেফারেন্স লাইব্রেরি এবং স্থানীয়ভাবে পরামর্শ সেবা সিলেট, খুলনা এবং রাজশাহীর আমেরিকান কর্নারগুলোতে পাওয়া যায়।

এডুকেশন ইউএসএ এবং আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ ২০১৭ সংক্রান্ত অনুষ্ঠানের আরও তথ্যের জন্য ভিজিট করতে পারেন https://www.facebook.com/EdUSABangladesh এই ঠিকানায়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী আজ

আগস্ট ৬, ২০২৬

শেখ হাসিনাকে গণমাধ্যমে কথা বলতে দেওয়া দুই দেশের সম্পর্কের জন্য ক্ষতিকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

আগস্ট ৫, ২০২৬

শিশু ধর্ষণের অভিযোগ মাথায় নিয়ে নির্বাচনে জয়ী পাকিস্তানের সাবেক মন্ত্রী

আগস্ট ৫, ২০২৬

সাকিব আল হাসানের বাড়িতে হামলা

আগস্ট ৫, ২০২৬
শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

শহীদের রক্তে অর্জিত বাংলাদেশকে বৈষম্যহীন ও গণতান্ত্রিক হিসেবে গড়ে তুলতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT