চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

    https://www.youtube.com/live/o6SJvPy15o4?si=NGcg3Is-DnwAnvmd

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে মে মাসের শুরুতেই শেষ হতে পারে লকডাউন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ন ১৩, এপ্রিল ২০২০
আন্তর্জাতিক
A A

করোনাভাইরাস মহামারী হ্রাস পাওয়ার লক্ষণ দেখা দেওয়ায় আগামী মাস থেকে ধীরে ধীরে লকডাউন খুলে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রস্তুত হচ্ছে। এমনটাই জানিয়েছেন দেশটির শীর্ষ সংক্রামক রোগ বিষয়ক উপদেষ্টা অ্যান্থনি ফাওসি। 

রোববার এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

তিনি জানান: মে মাসেই দেশের কিছু কিছু অঞ্চলে সতর্কতা মেনে লকডাউন খুলে দেওয়া হতে পারে। এই মাসের শেষে অবস্থা ভালো হলে এবং সব কিছু ঠিক থাকলে আমরা লকডাউন খুলে দেওয়ার বিষয়ে আশাবাদী।

দেশটির খাদ্য ও ওষুধ প্রসাশনের কমিশনার স্টেফেন হাহেন এবিসি’কে বলেন: আমরা আশা করি আগামী ১ মে আমরা সব কিছু পুনরায় খুলতে পারবো। তবে এখনই সব কিছু বলা যাচ্ছে না।

অন্যদিকে নিউইয়র্কের গর্ভনর জানিয়েছেন: যত দ্রুত সম্ভব আমরা সবকিছু খুলে দিতে চাই, তবে খুলতে হলে আমাদেরকে আরও সতর্কতা অবলম্বন করতে হবে।

এছাড়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার এক টুইটে বলেছেন: এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে যুদ্ধে আমরা জয়ী হচ্ছি, আমরা জয়ী হবো।

Reneta

তিনি আসন্ন ইস্টার সানডে উপলক্ষে বিশ্বের বৃহৎ অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন, যদিও দেশটির বেশিরভাগ জায়গায় লকডাউন চলছে।

করোনাভাইরাসের মহামারী ঠেকাতে বেশিরভাগ চার্চ অনলাইনে ইস্টার সানডে উদযাপন করার কথা বলেছে।

করোনায় দেশটিতে সবচেয়ে বেশি মানুষের প্রাণহানি হয়েছে। প্রায় ২২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনাভাইরাসট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

মা হারালেন অভিনেত্রী সুদীপ্তা

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে ট্রেন দুর্ঘটনা: বিজিবির উদ্যোগে ১ হাজার লিটার ডিজেল উদ্ধার

এপ্রিল ২, ২০২৬

স্পেনে ‘মুসলিম বিরোধী’ শ্লোগানের নিন্দা ইয়ামালের

এপ্রিল ২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেল-শূন্য প্রথম দেশ হওয়ার ঝুঁকিতে বাংলাদেশ

এপ্রিল ২, ২০২৬

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা

এপ্রিল ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT