চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশে ‘পূর্ণ’ নিষেধাজ্ঞা চান ট্রাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৫
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রে মুসলমানদের প্রবেশের উপর ‘পূর্ণ’ নিষেধাজ্ঞা আরোপের দাবী জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প। ক্যালিফোর্নিয়ায় এক বন্দুকধারী দম্পতির হামলার পরিপ্রেক্ষিতে তিনি এমন দাবী জানান।

ট্রাম্প বলেন, জরিপে দেখা যাচ্ছে, আমেরিকানদের প্রতি মুসলমানদের ‘ঘৃণা’ পুরো জাতিকেই ঝুঁকিতে ফেলে দিতে পারে। যতক্ষণ পর্যন্ত আমাদের প্রতিনিধিরা নির্ণয় করতে না পারেন যে, আসলে কি ঘটছে, ততক্ষণ পর্যন্ত মুসলমানদের জন্য সীমান্ত বন্ধ করে রাখা উচি ।’

তার এই বক্তব্যের সমালোচনা করে এটিকে অ-মার্কিনসুলভ বক্তব্য বলে অভিহিত করেছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউজ।

হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়, ডোনাল্ডের এ বক্তব্য মার্কিন মূল্যবোধ ও জাতীয় নিরাপত্তার স্বার্থের পরিপন্থী।

এদিকে ট্রাম্পের এই বিবৃতি প্রকাশের পরপরই রিপাবলিকান পার্টিতে তার প্রতিদ্বন্দ্বী বেন কারসেন আহ্বান জানান, যুক্তরাষ্ট্রে সফররত সকল বিদেশীদের ‘নিবন্ধন ও নজরদারী’র আওতায় আনার।

আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী, সিনেটর লিন্ডসে গ্র্যাহাম সকল প্রেসিডেন্ট পদপ্রত্যাশীর প্রতি আহ্বান জানিয়েছেন যে, তারা যেন ডোনাল্ড ট্রাম্পের এই বিবৃতির কড়া সমালোচনা করেন।

Reneta

তবে সাবেক ফ্লোরিডা গভর্নর জেব বুশের বক্তব্য, ট্রাম্প একজন ‘বিকৃত মস্তিষ্ক’ মানুষ।

গত সপ্তাহেই ক্যালিফোর্নিয়ায় এক মুসলিম দম্পতির গুলিতে ১৪ জন প্রাণ হারায়। ধারণা করা হচ্ছে ওই দম্পতি ইসলামী কট্টরপন্থায় উদ্বুদ্ধ ছিলো।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যালিফোর্নিয়াবন্ধুকধারীর হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে গত এক দশকে শৌখিন মাছ চাষে ঘটে গেছে নীরব বিপ্লব

মে ১৬, ২০২৬

হাইড্রোজেন জ্বালানি গবেষণায় বাংলাদেশ ও চীনের শিক্ষার্থীরা

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শরীয়তপুরে স্বামীকে হত্যা করে মরদেহ খণ্ডিত করার অভিযোগে স্ত্রী আটক

মে ১৬, ২০২৬

বিরোধীরা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ডি বার্নহামের কথা ভাবছেন

মে ১৬, ২০২৬

ফুটবল টুর্নামেন্ট ঘিরে এখনও জীবন বাঁজি রাখতে প্রস্তুত

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT