চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে মানুষের মরদেহ থেকে জৈব সার তৈরির আইন পাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩১ অপরাহ্ণ ২২, মে ২০১৯
আন্তর্জাতিক
A A

মরদেহ থেকে কম্পোস্ট বা জৈব সার তৈরির অনুমতি দিয়ে আইনের অনুমোদন করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রথম কোনো রাজ্য এই আইন পাস করলো।

এই আইন অনুযায়ী মৃত্যুর পর নিজের শরীরকে মাটির সঙ্গে মিশিয়ে জৈব সার তৈরির নির্দেশনা দিয়ে যেতে পারবেন যে কেউ।

মঙ্গলবার ওয়াশিংটন রাজ্যের গভর্নর স্বাক্ষর করার পর এই বিলটি আইনে পরিণত হয়েছে।

বিবিসি জানায়, এই পদ্ধতিকে প্রচলিত রীতির কবর দেয়া বা দাহ করার বিকল্প হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেসব শহরে কবরস্থানের বা নতুন করে কবর দেয়ার সংকট তৈরি হয়েছে, তাদের ক্ষেত্রে এটি একটি বিকল্প সমাধান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই প্রক্রিয়ায় মাটির সঙ্গে মিশে মৃতদেহ সারে পরিণত হওয়ার পর সেই মাটি তার প্রিয়জনদের দেয়া হবে। প্রিয়জনরা চাইলে এই মাটি ফুলগাছ, সবজির চারা বা বৃক্ষ রোপণে ব্যবহার করতে পারবেন।

বিলটি পাসের পক্ষে কাজ করা ক্যাটরিনা স্পেড এএফপিকে বলেন, সাধারণভাবে কবর দেয়ার বদলে এই পদ্ধতিতে মরদেহ সমাহিত করা হবে প্রাকৃতিক, নিরাপদ, স্থায়ী। এবং তা পৃথিবীর ভূমির ব্যবহার ও কার্বন নিঃসরণ কমাতে ভূমিকা রাখবে।

Reneta

ক্যাটরিনা স্পেড এজন্য একটি কোম্পানি গঠন করেছেন, যেখান থেকে প্রথম এ ধরনের সেবা দেয়া হবে।

এই পদ্ধতিতে মরদেহ যেভাবে জৈব সারে পরিণত হবে
স্পেড বলেন, তার কোম্পানির প্রক্রিয়া হচ্ছে ছয়টি কোণ বিশিষ্ট একটি ইস্পাতের বাক্সের ভেতর  কাঠের টুকরো, খড়কুটো আর প্রাণী দেহ কেন্দ্র করে বেড়ে ওঠে এক ধরণের উদ্ভিদ (আলফালফা) দিয়ে মৃতদেহ রাখা হবে।

এরপর সেই বাক্সটি বন্ধ করে দেয়া হবে। পরবর্তী ৩০ দিনের মধ্যে প্রাকৃতিকভাবেই মৃতদেহ পঁচে মাটিতে পরিণত হবে। 

পরিবেশ-বান্ধব এ ধরনের বিকল্প সমাধি দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। জানা গেছে, এ মাসের প্রথমদিকে প্রয়াত অভিনেতা লুক পেরিকে ক্যালিফোর্নিয়ার একটি ‘মাশরুম স্যুইটে’ সমাহিত করা হয়েছে।

লুক পেরির স্যুইট প্রস্তুতকারক জায়ে রাইম লি বলেন, যখন কোন মৃতদেহ মাটিতে সমাহিত করা হয় বা পুড়িয়ে ফেলা হয় তখন বিষাক্ত গ্যাস পরিবেশে মিশে যায়। কিন্তু এই প্রক্রিয়ার ফলে পরিবেশ দূষণ কমে যাবে।

এই প্রক্রিয়া ইতোমধ্যে সুইডেনে আইনগত বৈধতা পেয়েছে। আবার যুক্তরাজ্যে কোনো বাক্স ছাড়া বা পঁচনশীল কফিনে মরদেহ সমাহিত করার আইনি বৈধতা রয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জৈব সার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সালমান শাহ’র মৃত্যুর তদন্ত প্রতিবেদন ২৩ জুন

পরবর্তী

বীরশ্রেষ্ঠ’র বাড়ি রক্ষায় সন্ধ্যা নদীর বালি উত্তোলন বন্ধের নির্দেশ

পরবর্তী
করোনা

বীরশ্রেষ্ঠ’র বাড়ি রক্ষায় সন্ধ্যা নদীর বালি উত্তোলন বন্ধের নির্দেশ

ওবায়দুল কাদের

ভারতে যারাই নির্বাচিত হোক, তাদের সঙ্গে সম্পর্ক থাকবে: কাদের

সর্বশেষ

উপমহাদেশের চলচ্চিত্র আইকন বি এন সরকারের ১২৫তম জন্মবার্ষিকী

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈশ্বিক তাপদাহে কুলিং অ্যাপ্লায়েন্স রপ্তানিতে রেকর্ড শেনচেনের

জুলাই ১৯, ২০২৬

বাংলাদেশের সবচেয়ে কাছের বন্ধু চীন: তথ্য ও সম্প্রচারমন্ত্রী

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে স্পেনের একাদশ যেমন হতে পারে

জুলাই ১৯, ২০২৬

পাঁচ জেলায় বন্যার পূর্বাভাস

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT