চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে পুরস্কৃত মৃদুলের প্রামাণ্য চলচ্চিত্র ‘গতিপট’ 

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৮ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

সম্প্রতি শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘৮ম ট্রেজার কোস্ট আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৮’। আর এই উৎসবে বাংলাদেশের নির্মাতা মৃদুল মামুন নির্মিত প্রামাণ্য চলচ্চিত্র ‘গতিপট’ স্টুডেন্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে পুরস্কৃত হয়েছে।

২৬ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি একই সাথে দুটি প্রতিযোগিতা বিভাগে বিশ্বের ৬৫টি চলচ্চিত্রের সঙ্গে বাংলাদেশের একমাত্র চলচ্চিত্র হিসেবে লড়াই করে। অবশেষে ‘গতিপট’ চলচ্চিত্রটি উৎসবের স্টুডেন্ট ফিল্ম কম্পিটিশন বিভাগে তৃতীয় স্থান অধিকার করে নেয়।

পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র বিভাগে ‘ডেভিলস ট্রি : রুটেড এভিল’, প্রামাণ্যচিত্র বিভাগে ‘ত্রাসেস অব দ্যা ব্রাশ : দ্যা হার্টপ্রিন্ট অব ফু শেন’, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে ‘কিল দ্যা লাইট’, পূর্ণদৈর্ঘ্য চিত্রনাট্য বিভাগে ‘রেইনবো ফিল্ডস’, স্বল্পদৈর্ঘ্য চিত্রনাট্য বিভাগে ‘রটেন মেঙ্গস’, দর্শক পছন্দের বিভাগে ‘দ্যা এজ অব ম্যাডনেস’ চলচ্চিত্র সমূহ শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার জিতে নেয়।

এবছর প্রতিভাবান পরিচালক আইজাক ফ্লোরেনটাইন-কে টিসিআইএফএফ আজীবন সম্মাননা এবং শিল্প পরিচালক/সমাজকর্মী ব্রেন্ডা কুপার ও দক্ষিণ ফ্লোরিডার বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জোয়েল সোটলংগো-কে টিসিআইএফএফ ভিশনারি পুরস্কারে ভূষিত করা হয়। ব্রিট মিডিয়া ৩৬০ ইউকে লি. এর দুই পরিচালক হাসি-বুশ শামস এবং মোহাম্মদ তাওহিদুল এহসান ‘গতিপট : মুভিং ক্যানভাস’ প্রামাণ্যচিত্রের পুরস্কারটি গ্রহন করেন।

এরআগে ইতালির রোমে অনুষ্ঠিত ‘রোমা সিনেমাডক ২০১৮’ এবং ভারতের পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ‘সেলুলয়েড’১৭ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব’-এ ‘গতিপট’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। এছাড়াও আগামী ৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ভারতের আসামে ‘নওগাঁ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্য চলচ্চিত্র উৎসব ২০১৮’-এর আন্তর্জাতিক প্রামাণ্যচিত্র প্রতিযোগিতা বিভাগে বাংলাদেশের একমাত্র প্রামাণ্য চলচ্চিত্র হিসেবে লড়বে।

‘গতিপট’ প্রামাণ্যচিত্রে বর্তমান কিংবা হারিয়ে যাওয়া বাংলার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি-কালচার গুলোকে টি-শার্টের ক্যানভাসে শিল্পীর তুলির আঁচড়ে তুলে আনার উদ্যোগ এবং এর মধ্যদিয়ে টি-শার্টে বিদেশী মোটিফের ভিড়ে বাংলা মোটিফের স্থান করে নেয়ার পেছনের গল্প এবং সংশ্লিষ্টদের তুলে ধরা হয়েছে। প্রামাণ্যচিত্রটি প্রযোজনা করেছে দৃশ্যকার ফিল্মস এবং স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফ্লোরিডামৃদুল মামুনলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই ক্যাম্পাসে ফিরে প্রধানমন্ত্রীর না পাওয়ার আক্ষেপ

পরবর্তী

রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

পরবর্তী

রোববার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন

কঠিন পরীক্ষা দিয়ে শেষ ষোলোতে নাদাল

সর্বশেষ

ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬

স্পেনের নতুন ইতিহাস

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT