চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে দুই সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবে বাংলাদেশি শিক্ষার্থীরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৯
শিক্ষা
A A

নির্বাচিত কিছুসংখ্যক শিক্ষার্থী যুক্তরাষ্ট্রের একটি কমিউনিটি কলেজে দুটি সেমিস্টার পড়াশোনার সুযোগ পাবেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার  ২০২০-২১ শিক্ষাবর্ষের জন্য কমিউনিটি কলেজ ইনিশিয়েটিভ (সিসিআই) প্রোগ্রাম ঘোষণা করছে।

যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক (ইসিএ) ব্যুরোর পৃষ্ঠপোষকতার অধীন সিসিআই প্রোগ্রামে কোনো ডিগ্রি পাওয়া যাবে না (নন-ডিগ্রি প্রোগ্রাম) তবে এটি সাফল্যের সঙ্গে শেষ করতে পারলে শিক্ষার্থীরা দুটি সেমিস্টারের ক্রেডিট পাবেন।

আমেরিকান সেন্টারে আবেদন পাঠানোর শেষ সময় ২১ নভেম্বর, বৃহস্পতিবার।

সিসিআই প্রোগ্রাম বাংলাদেশ ও অন্যান্য কিছুসংখ্যক নির্বাচিত দেশের শিক্ষার্থীদের যুক্তরাষ্ট্রের কমিউনিটি কলেজে পাঠগ্রহণের সুযোগ করে দেয়।

এ প্রোগ্রামের লক্ষ্য একাডেমিক, বৃত্তিমূলক ও সাংস্কৃতিক বিষয় অধ্যয়নের মাধ্যমে পারস্পরিক বোঝাপড়া গড়ে তোলা। এটি একটি নিবিড় অধ্যয়নের কোর্স যার উদ্দেশ্য হচ্ছে নেতৃস্থানীয় ছাত্রদের যুক্তরাষ্ট্র সম্পর্কে আরও ভালো ধারণা দেওয়া এবং একইসঙ্গে তাদের নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি করা।

এ প্রোগ্রামের আওতায় উচ্চ মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত করেছেন এমন শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে একটি শিক্ষাবর্ষ কাটাবেন। তারা একটি কমিউনিটি কলেজে পূর্ণকালীন পড়াশোনার জন্য ভর্তি হবেন।

২০২০-২০২১ সালের প্রোগ্রামে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন কমিউনিটি কলেজে ফলিত প্রকৌশলবিদ্যা, কৃষি,ব্যবসা ব্যবস্থাপনা ও প্রশাসন, শৈশবকালীন শিক্ষা, তথ্যপ্রযুক্তি, মিডিয়া, জন নিরাপত্তা এবং ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোন করা যাবে।

পেশাগত শিক্ষা ছাড়াও এ প্রোগ্রামে অংশগ্রহণকারীরা নেতৃত্বের গুণ ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করবেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সমাজ ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন যার মধ্যে রয়েছে কমিউনিটি সার্ভিস ও সামাজিক দায়িত্বশীলতার মতো বিষয়।

প্রোগ্রামের শেষে অংশগ্রহণকারীরা নতুন দক্ষতা নিয়ে নিজ দেশে ফিরে যাবেন। এ দক্ষতা তাদের দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়নে অবদান রাখতে সাহায্য করবে।

সিসিআই প্রোগ্রামে অংশগ্রহণে আগ্রহীদের খুবই অনুপ্রাণিত এবং আদর্শ ছাত্র হতে হবে। তাদের এইচএসসি বা এ লেভেল পাস হতে হবে।

এ প্রোগ্রামে অংশগ্রহণের যোগ্যতা, বাছাই প্রক্রিয়া ও আবেদনের সাধারণ নির্দেশনা সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন: https://bd.usembassy.gov/apply-for-the-community-college-initiative-program-fy-2020-21/

আবেদনপত্র ও ঘোষণা পাওয়া যাবে এখানে:

https://bd.usembassy.gov/education-culture/student-exchange-programs/

ট্যাগ: বাংলাদেশি শিক্ষার্থীযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র দূতাবাস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আকাশপথে পেঁয়াজ আমদানিতে চার্জ জনস্বার্থে মওকুফ

পরবর্তী

স্মিথকে সামলানোর সূত্র বাতলে দিলেন আকরাম

পরবর্তী

স্মিথকে সামলানোর সূত্র বাতলে দিলেন আকরাম

গুজবের শক্তি গুজবে ভক্তি

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

আগস্ট ৩১, ২০২৬

ব্রেন স্ট্রোকের পরেও যেভাবে স্বাভাবিক জীবনে ফিরেছেন রাহুল

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

পুশইন-সীমান্ত হত্যা বন্ধে বিজিবি’কে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে: রাষ্ট্রপতি

আগস্ট ৩১, ২০২৬

ডেঙ্গু কেড়ে নিলো স্ত্রীকে, শোকের মধ্যেই ড্রামারের হার্ট অ্যাটাক

আগস্ট ৩১, ২০২৬

সাড়ে ৪ ঘণ্টার ম্যারাথনে প্রথমবার প্রথম রাউন্ডেই বিদায় জোকোভিচের

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT