চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে তোয়ালে রপ্তানির নামে বিসমিল্লাহ গ্রুপের অর্থপাচার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ন ১১, সেপ্টেম্বর ২০১৮
অপরাধ, অর্থনীতি
A A

যুক্তরাষ্ট্রে কোম্পানি খুলে তোয়ালে আমদানির নামে অর্থপাচারের নয়া কৌশলে নেমেছে ব্যাংকের টাকা হাতিয়ে নেয়া বিসমিল্লাহ গ্রুপ। বাংলাদেশে এক ব্যক্তিকে রপ্তানিকারক সাজিয়ে হানাটেক্স নামে কোম্পানির মাধ্যমে তারা এই চেষ্টা করেছিল বলে জানা গেছে।

মামলার কারণে বন্ধ থাকা নিজের কারখানাতেই সাব-কন্ট্রাক্টে কাজ করাচ্ছে বিসমিল্লাহ গ্রুপ। আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে অর্থপাচারেরও অভিযোগ আছে তাদের বিরুদ্ধে। তবে অর্থপাচারের অভিযোগ অস্বীকার করেছে হানটেক্স।

ঋণ জালিয়াতি, মানিলন্ডারিং ও দুর্নীতির মাধ্যমে ব্যাংক থেকে ১২’শ কোটি টাকা হাতিয়ে নিয়ে ২০১৬ সাল থেকে বিসমিল্লাহ গ্রুপের কর্তাব্যক্তিরা পালিয়ে থাকলেও বসে নেই। যুক্তরাষ্ট্রে বিটিজি বা বিসমিল্লাহ টেক্সটাইল ইনক নামে কোম্পানি খুলেছে ২০১৬ সালে। একইবছর বাংলাদেশে আনিসুর রহমান নামে এক ব্যক্তিকে দিয়ে রাজধানীর উত্তরখানের ৩৩৭/এ ঠিকানা দিয়ে রপ্তানি কোম্পানিও খুলে। ওই ঠিকানায় গিয়ে দু তলা একটি বাড়ি ছাড়া কিছুই পাওয়া যায়নি। গত দুই বছর ধরে এই ঠিকানার বিপরীতে একটি বেসরকারি ব্যাংক থেকে ঋণপত্র খুলে প্রায় ১’শ কোটি টাকার তোয়ালের আমদানি-রপ্তানি হয়েছে। নরসিংদীর বিসিকে হানাটেক্সের দুটো কারখানা থাকলেও সেখানে শুধু আছে ওয়েভিং সেকশন। হানার ব্যবস্থাপক স্বীকার করেছেন তারা বিসমিল্লাহ’র সাব কন্ট্রাক্ট করে থাকেন।

হানাটেক্সের ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান স্বীকার করেছেন তিনি বিটিজিতে কমমূল্যে টাওয়েল রপ্তানি করেন। বিসমিল্লাহ’র বন্ধ থাকা গাজীপুরের কারখানায় ভাড়ায় কাজ করেন।

অর্থ আত্মসাতের অভিযোগে বিসমিল্লাহ গ্রুপের কার্তব্যক্তিদের বিরুদ্ধে দুদকের করা মামলা আদালতে চলমান। পলাতক রয়েছে গ্রুপের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ১৩ আসামী।
বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

Jui  Banner Campaign
ট্যাগ: অর্থ পাচার
শেয়ারTweetPin

সর্বশেষ

আজকে নিজেদের মালিকানা বুঝে নেওয়ার দিন: নাহিদ ইসলাম

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: বাংলাদশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির

ফেব্রুয়ারি ১২, ২০২৬

হামলার মুখে নাসীরুদ্দীন পাটওয়ারী, উদ্ধার করল সেনাবাহিনী

ফেব্রুয়ারি ১২, ২০২৬

শানাকার রেকর্ডের দিনে ব্যাটে-বলে জ্বলে ওঠা এক জয় শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ১২, ২০২৬

তাহেরীর এজেন্টকে ভোট কেন্দ্রে অনুমতি না দেওয়া অভিযোগ

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT