চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ঝড়ের মধ্যে ১৮ গাড়ির সংঘর্ষে নিহত ১০

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:২০ পূর্বাহ্ণ ২১, জুন ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের আলাবামায় ঝড়ের মধ্যে পড়ে ১৮টি গাড়ির সংঘর্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিহতদের নয়জনই শিশু।

স্থানীয় সময় শনিবার এই দুর্ঘটনা ঘটে।

বাটলার কাউন্টির করোনার ওয়েনি গার্লক বলেন, প্রাণ হারানোর শিশুদের বয়স নয় মাস থেকে ১৭ বছর।

তিনি বলেন, ভেজা রাস্তায় গাড়িগুলোতে হয়তো জলবিদ্যুৎ উৎপন্ন হয়েছিলো আর নিয়ন্ত্রণও হারিয়েছিলো।

গার্লক বলেন, একটি গাড়িতে থাকা একজন বাবা ও তার নয় মাস বয়সী সন্তান মৃত্যুবরণ করেন। বাকি আটজন পরিত্যক্ত, অবহেলিত বা নির্যাতিত মেয়েদের আশ্রয়কেন্দ্র তাল্লাপোসা কাউন্টি গার্লস রেঞ্চের একটি বাসে ছিলো।  সেখানে সবচেয়ে ছোট মেয়েটির বয়স ছিলো ৪ বছর।

ডব্লিউটিভিসির এক খবরে বলা হয়েছে, পাশে থাকা একজন বাসের ড্রাইভারকে নিরাপদে টেনে বের করে এবং তারপর অন্য শিশুদের উদ্ধার করার চেষ্টা করে।  কিন্তু বাসটি পুরোপুরি ধোঁয়া ও আগুনে ছেয়ে গেছিলো।

Reneta

অলাভজনক সংস্থাটিকে পরিচালনাকারী অ্যালবামা শেরিফের ইয়থ রেঞ্চ এক পোস্টে বলে, আমাদের হৃদয় আজ খুবই ভারাক্রান্ত। আমাদের রেঞ্চ পরিবার বড় কিছু হারালো।

বাটলার কাউন্টির শেরিফ ড্যানি বন্ড রয়টার্সকে জানান, ওই দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়। তবে তাদের কারও অবস্থা আশঙ্কাজনক নয়।

ছড়িয়ে পড়া ছবিতে রাস্তায় বিভিন্ন আকারের পোড়া গাড়ি পড়ে থাকতে দেখা যায়।  ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড সেখানে ১০টি তদন্ত পরিচালনা করছে।

নিম্নচাপের কারণে শনিবার গভীর রাতে উত্তর আলাবামা, লুইসিয়ানা এবং জর্জিয়া অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে।  তাতে বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটতে দেখা যায়।  অ্যালবামার বার্মিংহামে বন্যার পানিতে ভেসে যাওয়া একজনের সন্ধান চালানো হচ্ছে। বাড়ির উপর গাছ পড়ে প্রাণ হারিয়েছেন ২৪ বছর বয়সী বাবা ও তার তিন বছর বয়সী মেয়ে।

নিম্নচাপ খানিকটা কমলেও আবহাওয়াবিদরা বলেছেন রোববারও ভারী বৃষ্টি চলমান থাকবে।  আকস্মিক বন্যারও পূর্বাভাস দেওয়া হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঝড়নিহতযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপ ফুটবলের মহাতারকা

জুলাই ১০, ২০২৬

আর্লিং হালান্ড: মাঠে দানব, বাইরে শান্ত-মিষ্টি বালক

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

এবার কক্সবাজারের সৈকতে ভেসে এলো অর্ধগলিত মৃতদেহ

জুলাই ১০, ২০২৬

ট্রাম্পকে হত্যার ইরানি পরিকল্পনার গোয়েন্দা তথ্য যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইসরায়েল

জুলাই ১০, ২০২৬

ফ্রান্স ছেড়ে মরক্কোকে বেছে নেয়ায় অনুতাপ নেই: বুয়াদ্দি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT