চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে জন্মদিনের অনুষ্ঠানে হামলা, আহত ৯

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ০২, জুলাই ২০১৮
আন্তর্জাতিক
A A

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের রাজধানী বয়সিতে জন্মদিনের এক অনুষ্ঠানে ছুরি নিয়ে হামলা চালানোর ঘটনায় ৯ জন আহত হয়েছে। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

শরণার্থী পরিবারগুলোর এক আবাসিক কমপ্লেক্সের এ হামলার ঘটনায় আহতদের মধ্যে ছয়টি শিশু রয়েছে বলে জানায় পুলিশ।

শনিবার রাতের এ ঘটনার পর রোববার সংবাদ সম্মেলনে বয়সির পুলিশ প্রধান উইলিয়াম এল বোনস জানান, তিন বছর বয়সী এক শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলাকালে হঠাৎই এক ব্যক্তি এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় ওই শিশুটিসহ ৯ জন আহত হয়। ৩০ বছর বয়সী ওই হামলাকারীর নাম টিমি কিনার।

Banglabid

শরণার্থী না হয়েও লস অ্যাঞ্জেলস থেকে আসা কেনার ওই কমপ্লেক্সটিতেই থাকছিলেন বলে জানিয়েছে পুলিশ। ঘটনার একদিন আগে কমপ্লেক্সটির এক বাসিন্দা কেনারকে কমপ্লেক্স ছেড়ে চলে যেতে বলেছিলেন বলেও জানিয়েছে তারা।

এক ভাড়াটিয়া কেনারকে ওই কমপ্লেক্সটিতে নিয়ে এসেছিলেন। তিনি কেনারকে বের করে দেওয়ায় ‘প্রতিশোধ’ নিতে সে এমন কাজ করে থাকতে পারে বলে জানিয়েছেন বোনস।

গ্রেপ্তার করার পর কেনারকে কোনো জামিন ছাড়াই এইডা কাউন্টির কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে ছয়টি শিশুকে আহত করার অভিযোগসহ মোট ১৫টি অভিযোগ আনা হয়েছে। কেনারের পক্ষে কোনো আইনজীবীর নাম তালিকাবদ্ধ করা হয়নি।

Reneta

পুলিশ জানিয়েছে, যে নারী কেনারকে ওই কমপ্লেক্সে নিয়ে এসেছিলেন তিনি অক্ষত আছেন এবং হামলার সময় তিনি সেখানে ছিলেন না। ওই নারীকে খুঁজে না পেয়ে কেনার ওই জন্মদিনের পার্টিতে শিশুদের ওপর হামলা চালায়।

তার হামলার উদ্দেশ্য এখনও তদন্তনাধীন আছে বলে জানিয়েছেন বোনস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

আগস্ট ৯, ২০২৬

মস্তিষ্কে রক্তক্ষরণ: রাবি শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায়

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

টানা চার দফা কমানোর পর দাম বাড়ল জেট ফুয়েলের

আগস্ট ৯, ২০২৬

স্বামীর প্রতি চিঠি লিখে গৃহবধূর আত্মহত্যা

আগস্ট ৯, ২০২৬

বিশ্বকাপ বাছাইয়ে নেমে যাওয়ার শঙ্কায় উইন্ডিজ, বাংলাদেশের অবস্থান কোথায়

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT