যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের একটি বাড়িতে ঢুকে ছয় শিশুসহ আটজনকে গুলি করে হত্যা করেছে এক ব্যক্তি।ঘটনার পর ৪৯ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে টেক্সাস পুলিশ।
তবে কী কারণে ওই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে এবং হত্যাকারীর সাথে নিহতদের কী সম্পর্ক, তা এখনো জানতে পারেনি পুলিশ। এমনকি নিহতদের পরিচয়ও এখনো নিশ্চিত করা যায়নি।
ওই ঘটনার তদন্তে ইতোমধ্যেই কাজ শুরু করেছে টেক্সাস পুলিশ।






