যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলাইনা রাজ্যে কৃষ্ণাঙ্গদের ঐতিহাসিক গির্জায় বর্ণবাদী হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে সাধারণ মানুষ।
ফুল দিয়ে, সাদা ব্যানারে লিখে এবং নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারা।
হামলার কারণে বন্ধ থাকা গির্জাটি আজই আবার খুলে দেওয়া হবে।
হামলার শিকার গির্জা থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরেই একটি কারাগার থেকে বিচারের মুখোমুখি হচ্ছে হামলাকারী ডিলান রুফ।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অনলাইনে বর্ণবিদ্বেষী ডিলান রুফের ছবি প্রকাশ করা হয়েছে। তাতে দেখা যায়, সে আমেরিকার পতাকা পোড়াচ্ছে। অস্ত্র নিয়েও ছবি তুলেছে সে।







