যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের হ্যাটিসবার্গে অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে কর্তব্যরত অবস্থায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। জননিরাপত্তা মুখপাত্র ওয়ারেন স্ট্রেইন জানিয়েছেন, গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পর দুই পুলিশ মারা যান। নিহতরা হলেন বেঞ্জামিন জে. ডিন(৩৪) ও লিকুওরাই ট্যাটি(২৫)।
মার্ভিন ব্যাঙ্কস ও কার্টিস ব্যাঙ্কস নামে দুই সন্দেহভাজনকে আটক করেছে পুলিশ। বন্দুকধারীরা পুলিশের ব্যবহৃত দু’টি গাড়িতে পালিয়ে যায়। পরে দু’টি গাড়িই উদ্ধার করে পুলিশ।







