চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে কমছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৮ পূর্বাহ্ন ১১, মে ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীন থেকে শুরু হলেও বিশ্ব মহামারী করোনাভাইরাসের কেন্দ্রস্থল এখন যুক্তরাষ্ট্র। মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বাড়তে থাকলেও গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হার কমে ২৪ শতাংশে নেমেছে। এদিন দেশটিতে মারা গেছে ৭৫০ জন। আর সারাবিশ্বে মৃত্যু তিন লাখের কাছাকাছি (২ লাখ ৮৩ হাজার ৮৬০)।

আশার মুখ দেখতে থাকলেও রোববার পর্যন্ত যুক্তরাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে প্রায় ৯০ হাজার (৮০ হাজার ৭৮৭) দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ছাড়িয়েছে, যা সারাবিশ্বের মোট আক্রান্তের এক তৃতীয়াংশ।

বিশ্বে মোট করোনায় আক্রান্ত এখন প্রায় ৪২ লাখ (৪১ লাখ ৮০ হাজার ৩০৩), আর মৃত্যুবরণ করেছে তিন লাখের কাছাকাছি মানুষ।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৭৫০ জন মারা গেছে। যেখানে মৃত্যু হার ১ মে ছিল ২৭ দশমিক ৮৭ শতাংশ তা ১০ দিনে কমে এখন ২৩ দশমিক ৯৬ এসে দাঁড়িয়েছে।

গত একদিনে মোট আক্রান্ত হয়েছে ২০ হাজার ৩২৯ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৩ লাখ ৬৭ হাজার৬৩৮ জন। সুস্থ হয়েছে ২ লাখ ৫৬ হাজার ৩৩৬ জন। হাসপাতালে চিকিৎসাধীন ১০ লাখ ৩০ হাজার ৫১৫ জন। এদের মধ্য ১৬ হাজার ৫১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

করোনাভাইরাস বিস্তারের আশঙ্কা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের অর্ধেকেরও বেশি এখন লকডাউনের পদক্ষেপ শিথিলের কথা বিবেচনা করছে।

Reneta

এদিকে, করোনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যান্য অঙ্গরাজ্যের চেয়ে নিউইয়র্কে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেশি।

নিউইয়র্কে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৫ হাজার ৪০৬ এবং মারা গেছে ২৬ হাজার ৮১২ জন। ওই অঙ্গরাজ্যে করোনার অ্যাক্টিভ কেস ২ লাখ ৬০ হাজার ৪৯৪টি।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়ে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশে এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওয়ার্ল্ডোমিটারকরোনাভাইরাসকরোনায় আক্রান্তযুক্তরাষ্ট্রে
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT