যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউসটনে ‘অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফ্যাস্টিবল’ গানের অনুষ্ঠানে দর্শকদের হুড়োহুড়িতে অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অসংখ্য মানুষ।
বিবিসি জানিয়েছে, অনুষ্ঠান চলার সময় হাজার হাজার দর্শক মঞ্চের দিকে চেপে আসতে থাকে। সেই চাপ সামলাতে না পারায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জমকালো ওই অনুষ্ঠানে প্রায় ৫০হাজার মানুষ উপস্থিত ছিলেন। আহতদের মধ্য ১১ জনকে তাৎক্ষনিক হাসপাতালে নেয়ার ৮ জন মারা যান।
ঘটনার পর আতঙ্ক বাড়তে থাকায় অনুষ্ঠানটি ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়।
অনাকাঙ্খিত এই দুর্ঘটনাকে ‘দুঃখজনক রাত’ বলে মন্তব্য করেছেন কাউন্টি প্রধান লিনা হিডালগো।








