কিছুটা স্বস্তির শ্বাস ফেলছে যুক্তরাষ্ট্র। লাখ লাখ মানুষের মৃত্যুর দিন পেরিয়ে এখন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যাও কমেছে বেশ। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৬ জন। ২০২০ সালের ২১ মে’র পরে এটাই সর্বনিম্ন সংখ্যা। সেদিন প্রাণ হারিয়েছিলো ৬৩ জন। তারপরেই ক্রমাগত বাড়তে শুরু করে মৃতের সংখ্যা। যুক্তরাষ্ট্রে মোট এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ৬ লাখ ২১ হাজার ২৫৫ জন।
একদিনে ৭ হাজার ৯৭৮ জন আক্রান্তের মধ্যে দিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪৫ লাখ ৮৮ হাজার ১৭৬ জনে।
ভারতেও করোনার সংক্রমণ এখন কিছুটা কম। একদিনে ৪৩ হাজার ২৯৬ জন আক্রান্ত শনাক্তের মধ্যে দিয়ে সেখানে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ কোটি ৫ লাখ ৪৪ হাজারের বেশি। আর ৯৪৭ জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ২ হাজার ১৫ জনে।
বিশ্বে একদিনে এই ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৯ জন আর প্রাণ হারিয়েছে ৬ হাজার ৯৯৯ জন।







