চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে একদিনে মৃত্যু বেড়ে দ্বিগুণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৯, জানুয়ারি ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কোভিড মহামারির শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হওয়া দেশের নাম যুক্তরাষ্ট্র। ওমিক্রন ঢেউয়ে আবার নতুন করে দেশটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। শেষ ২৪ ঘণ্টায় সেখানে মৃত্যু হয়েছে ১ হাজার ৭২০ জনের। আগের দিনের তুলনায় এই সংখ্যা দ্বিগুণের বেশি।

করোনা সংক্রমণ ও মৃত্যুর পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, আগেরদিন দেশটিতে করোনায় মৃত্যুবরণ করে ৭৩০ জন। তবে শেষ ২৪ ঘণ্টায় তা হয়ে যায় দ্বিগুণেরও বেশি। এই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছে  ৫ লাখ ৪৬ হাজার ৭১৪ জন।

সব মিলিয়ে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুবরণ করেছে ৮ লাখ ৭৭ হাজার ২৪০ মানুষ। আক্রান্ত হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২৪৭ জন।

আক্রান্ত শনাক্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে গত ২৪ ঘণ্টায় মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৭৬৯ জন।

অন্যান্য দেশের তুলনায় আক্রান্ত কম হলেও শেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এই সময়ে মারা গেছে ৬৮৮ জন। আক্রান্ত শনাক্ত হয়েছে ৩১ হাজার ২৫২ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওমিক্রনকরোনাভাইরাসফ্রান্সযুক্তরাষ্ট্ররাশিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ক্রেইগ আরভিনে সিরিজে সমতা জিম্বাবুয়ের

পরবর্তী

কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

পরবর্তী

কেনিয়ার বিরুদ্ধে বাংলাদেশের বড় জয়

অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে না নিউজিল্যান্ড

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক রোমাঞ্চকর ফাইনাল, কার হাতে উঠবে শ্রেষ্ঠত্বের মুকুট

জুলাই ১৮, ২০২৬

শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই ‘স্পেলিং স্টার ২০২৬’ এর লঞ্চিং সেরিমনি

জুলাই ১৮, ২০২৬

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে রয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

জুলাই ১৮, ২০২৬

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT