যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সেন্ট জোসেফের একটি আদালতে বন্দুকধারীর হামলায় দুই সহকারী আইন বিষয়ক কর্মকর্তা নিহত হয়েছেন।
আহত হয়েছেন দুই বেসামরিক নাগরিক। পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে হামলাকারীও।
বেরিয়েন কাউন্টির কমিশনার জানিয়েছেন, কারাদণ্ডাদেশ পাওয়া ওই হামলাকারী আদালতের চতুর্থ তলা থেকে বেরিয়ে যাওয়ার সময়, সহকারী আইন বিষয়ক এক কর্মকর্তার অস্ত্র ছিনিয়ে নিয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়তে থাকলে ওই হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার তদন্ত শুরু করেছে এফবিআই।







