চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা এখন সর্বোচ্চ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ১৮, নভেম্বর ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে বলে জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ও শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে ইন্টারন্যাশনাল এডুকেশন উইক (আইইডব্লিউ-নভেম্বর ১৮-২২) উদযাপন উপলক্ষে অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বেড়ে সাম্প্রতিক শিক্ষাবর্ষে (২০১৮/২০১৯) নতুন রেকর্ড সংখ্যা ৮,২৪৯ এ পৌঁছেছে। এর ফলে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ২০ তম। ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সচেঞ্জ বিষয়ক ২০১৯ সালের ‘ওপেন ডোরস রিপোর্ট’ এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীর এ হার সর্বকালের মধ্যে সর্বোচ্চ। এতে দেখা যাচ্ছে, ২০১৮ সালের রিপোর্টের তুলনায় শিক্ষার্থী ১০% বৃদ্ধি পেয়েছে। আর ২০০৯ সাল থেকে তা বেড়ে হয়েছে তিনগুণের বেশি।

Banglabid

যুক্তরাষ্ট্র দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্রের ক্যাম্পাসগুলোতে অধ্যায়নরত প্রায় ৭৫% বাংলাদেশি শিক্ষার্থী এসটিইএম (বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত) বিষয়গুলো নিয়ে পড়ছে। তাদের মধ্যে ৪০% এর বেশি (৪০.৪%) প্রকৌশল, প্রায় ১৮% (১৭.৭%) গণিত/কম্পিউটার সায়েন্স এবং ১৫ শতাংশের বেশি (১৫.৩) ভৌত বিজ্ঞান বা লাইফ সায়েন্স নিয়ে পড়ছে। প্রায় ৮ শতাংশ (৭.৮%) পড়ছে ব্যবসায়/ব্যবস্থাপনা নিয়ে।

যুক্তরাষ্ট্র দূতাবাস জানায়, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে শিক্ষাক্ষেত্রে বিনিময়ের বিষয়টি এগিয়ে নেওয়া ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাসের জন্য একটি কৌশলগত অগ্রাধিকারের বিষয়। আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা বিনিময় আমদের উভয় দেশ ও জনগণকে উপকৃত করবে। এটি বুদ্ধিবৃত্তিক ও আন্তঃসাস্কৃতিক সম্পদের পাশাপাশি ব্যবসায়িক ও পেশাগত নেটওয়ার্ক জোরদার করবে। একইসঙ্গে তা নবীন শিক্ষার্থীদের বৈশ্বিক চাকরির বাজারে প্রবেশ তথা বিশ্বের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জগুলো সমাধানের জন্য প্রস্তুত থাকতে সহায়তা করবে।

আজ থেকে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাসে শুরু হয়েছে আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ। ‘এডুকেশনইউএসএ বাংলাদেশ’ এর মাধ্যমে ইন্টারন্যাশনাল এডুকেশন উইক (আইইডব্লিউ) উদযাপন করা হচ্ছে। এটি চলবে ২২ নভেম্বর পর্যন্ত।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: যুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্র দূতাবাসশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT