২৭ আগস্ট থেকে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্ক চালু হয়েছে। এতে ভারত এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি শুল্ক আরোপিত দেশে পরিনত হলো|যুক্তরাষ্ট্রের এই শুল্কের ফলে ভারতের অর্থনীতি বড় ধরণের হুমকির মুখে। বিশেষ করে এই শুল্কারোপ দেশটির টেক্সটাইল খাতে বড় ধরণের ধাক্কা। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কে গার্মেন্টসগুলোতে দেখা যাচ্ছে এরই মধ্যে কাজের ঘাটতি। কারখানার এক কোণে রাখা নতুন নকশার কাপড়ের জমেছে ধুলো।







