যুক্তরাজ্যের হিউস্টনে সন্দেহভাজন বন্দুকধারীর গুলিতে অন্তত ৭ ব্যক্তির আহতে খবর পাওয়া গেছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, বন্দুকধারী শহর একটি শপিং মলে ঢুকে অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও নিহতে খবর পাওয়া যায়নি।
শপিং মলটির কর্মকর্তারা জানিয়েছে, বন্দুকধারী একাই ছিলেন। তার কোনো সহযোগী ছিলো বলে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। তবে, গুলিবর্ষণ শেষে আততায়ী নিজেই আত্মহত্যা করেছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ওই শপিং মলের সামনে থেকে একটি গাড়ি জব্দ করেছে। গাড়িটিতে বোমা থাকতে পারে বলে মনে করা হচ্ছে। হিউস্টন পুলিশের বিশেষ বোমা শনাক্তকারী ইউনিট গাড়িটি ঘিরে রেখেছে।
স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে জানানো হয়েছে, হিউস্টনের স্থানীয় সময় ৬.২৯ টার দিকে আততায়ী একটি গাড়িতে এসে ওই শপিং মলে হামলা করে।







