অবশেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসতে সম্মত হয়েছেন নর্থ কোরিয়ার কিম জং উন। রোববার সকালে সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে জানান, কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ে ১২ জুন সিঙ্গাপুরে বসতে রাজি হয়েছে নর্থ কোরিয়া।
মুন জায়ে ইন আরও জানান, কোরীয় উপদ্বীপে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য দুই কোরিয়ার প্রচেষ্টা অব্যাহত রাখতে একমত হয়েছেন দুই নেতা। আগামী ১ জুন দুই নেতা আবারও বৈঠকে বসতে পারেন বলে জানানো হয়।
এর আগে হুট করেই বৈঠকে মিলিত হন নর্থ কোরিয়ার কিম জং উন এবং সাউথ কোরিয়ার মুন জায়ে।তাৎক্ষনিক এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে দুই দেশের বেসামরিক সীমান্তবর্তী এলাকা নর্থ সাইডের পানমুনজুম গ্রামে।
বিবিসি জানিয়েছে, নর্থ কোরীয় নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত বৈঠক বাতিল নিয়েই আলোচনা করেছে দুই কোরিয়া।
অন্যদিকে ১২ জুনের সম্ভাব্য বৈঠক নিয়ে আবারও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস বলেছে, কিমের সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি সম্পন্ন করতে চলতি সপ্তাহের শেষ নাগাদ মার্কিন কর্মকর্তাদের একটি দল সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে।







